নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই দুই দিনের বঙ্গ সফরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শাহের বঙ্গ সফর ঘিরে অনিশ্চয়তা! শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসুচী। কারণ, হিসাবে বলা হচ্ছে এখনও অবধি কোনও সূচি আসেনি। তবে কী ফের পিছিয়ে যেতে পারে অমিত শাহের বঙ্গ সফর?
আরও পড়ুনঃ এবার কি রেল হাসপাতালও বেসরকারিকরণের পথে? নির্দেশিকায় জল্পনা তুঙ্গে


সূত্রের খবর, এপ্রিলের পরিবর্তে মে মাসে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। ইতিমধ্যে রাজ্য বিজেপির নেতারা এ বিষয়ে বার্তা পেয়েছেন। তবে সরকারী কর্মসুচীর পরিবর্তে এখন দলের কর্মসুচীতে আসবেন অমিত শাহ? সে বিষয়েও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে নতুন সফর নিয়ে কিছুই বলছেন না বঙ্গের নেতারা।

শেষবার ২০২১ সালের নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।বাংলায় ২০০ পার করার লক্ষ্য পার করা দূরে থাক, মাত্র ৭৭ এ আটকে যায় বিজেপির জয়ের রথ। এরপর পুর ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়।



প্রথমে পৌঁছে যাবেন তিনবিঘায়, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে। এরপর ১৬ এপ্রিল রাতেই পৌঁছনোর কথা কলকাতায়। ১৭ এপ্রিল রাজ্য বিজেপি নেতৃত্বর সঙ্গে অমিত শাহের সাংগঠনিক বৈঠক হওয়ার কথা।
শাহের বঙ্গ সফর ঘিরে অনিশ্চয়তা! কবে আসবেন তিনি?

সম্প্রতি রাজ্যের একাধিক ঘটনায় তদন্তভার নিয়েছে সিবিআই। রামপুরহাটের ঘটনায় অমিত শাহের কাছে অভিযোগ করেছেন বিজেপি সাংসদরা। রাষ্ট্রপতি শাসন লাগু করার পক্ষেও জোর সওয়াল করেছিলেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। শোনা যাচ্ছিল বঙ্গ সফরে এসে সংসদের মতোই আইন শৃঙ্খলার ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে চলেছেন তিনি। একইসঙ্গে আগামী দিনে বঙ্গে বিজেপির পদক্ষেপ কী হবে? সেবিষয়েও পরামর্শ দিতে চলেছেন তিনি।







