নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত! আর এই পঞ্চায়েতকে পাখির চোখে দেখছে রাজনৈতিক দলগুলি। আসন দখলে মরিয়া মাঠে নেমে পড়েছে প্রচারে! এহেন পরিস্থিতিতে বাংলায় এসে আগেই লোকসভায় দলীয় কর্মীদের জন্য টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, “লোকসভায় বাংলা থেকে ৩৫ আসন জয় করার টার্গেট দিয়েছে। আর সেই টার্গেট পূরণ করতে হলে আগে পঞ্চায়েত স্তরেও যে ভাল ফল করতে হবে।”
আরও পড়ুন: Recruitment Scam: অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে! চার্জশিটে দাবি ইডির


আর বিজেপির এই টার্গেটকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল-কংগ্রেস-বাম! যার জেরে নতুন করে রাজনৈতিক মহলে পারদ চড়তে থাকে! গতকাল মঙ্গলবারই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে দিনভর রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেন শাহ। আর দুপুরে পেট্রাপোল এবং রাতে সায়েন্স সিটিতে কর্মসূচী ছিল শাহের। এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়ে ফিরে যান শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেও বাংলায় শাহর বলা একাধিক মন্তব্য নতুন করে শোরগোল ছড়ায়।

এহেন পরিস্থিতিতে জানা যাচ্ছে যে, পঞ্চায়েতের আগেই জুন মাসে ফের বাংলায় আসতে পারেন শাহ! এই মুহূর্তে বিজেপির মূল লক্ষ্য পঞ্চায়েত। আর তাই পঞ্চায়েতকে লক্ষ্য করেই জনসংযোগ বাড়াতে শীর্ষ নেতৃত্বদের জেলায় জেলায় ঘোরার নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত, বঙ্গ বিজেপির জেলায় জেলায় সংগঠন গুলি সেই রকম ভাবে মজবুত না থাকার কারণে, নতুন করে পরিকল্পনা করছে বিজেপি।



সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকে জেলায় জেলায় দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসংযোগে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই পরিকল্পনার ওপর বেশি করে নজর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে আরেক দফা রাজ্যে আসবেন শাহ। তাছাড়াও বঙ্গে লোকসভার আগে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নাড্ডাও।
ফের বাংলায় আসতে পারেন শাহ, লক্ষ্য পঞ্চায়েত








