Recruitment Scam: অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে! চার্জশিটে দাবি ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্নীতিতে এখন শীর্ষে রয়েছে বাংলা! চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে প্রার্থীদের কাছ থেকে। শুধু তাই নয়, দুর্নীতির দায়ে তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। দুর্নীতির মামলায় এখনও তল্লাশি জারি রয়েছে। আর এই তল্লাশি অভিযানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! আদালতে পেশ করা চার্জশিটে ইডি দাবি করেছে, অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে!

আরও পড়ুন: The Kerala Story: ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত! ফের বিতর্কে সুদীপ্ত

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০১২ সালের বেআইনি নিয়োগ হয়েছে প্রাথমিকের টেটেও। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। ইডি সূত্রের খবর, শুধু ২০২৪-ই নয়, বেআইনি নিয়োগ হয়েছে ২০১২-র প্রাথমিকের টেটে। ২০১২ তেই রাজ্যে ক্ষমতায় আসার পরেই প্রথম টেট নিয়েছিল তৃণমূল সরকার! আর সেই টেটেও এখন দুর্নীতি করা হয়েছে বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতিতে যখন আদালতে ইডি বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে ইডি আদালতে জানিয়েছে যে, ২০১২ সাল থেকেই প্রাথমিক টেটে বেআইনি নিয়োগ হচ্ছে। ২০১২ ও ১৪ সালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল।

অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে 
অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে

এরপরেই ইডি দাবি করে আরও জানান যে, প্রায় ১০০০ জন প্রার্থীদের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীল। শান্তনুর দাবি, ২০১২ ও ২০১৪ টেট পরীক্ষার আগে অয়ন শীল বিপুল টাকা চাকরিপ্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করে কুন্তল ঘোষ ও আরও এক মাথা বেহালার সন্তু গঙ্গোপাধ‌্যায়কে দেন। এই সন্তু গঙ্গোপাধ‌্যায় নামে ওই ব‌্যক্তি পার্থ চট্টোপাধ‌্যায়ের ঘনিষ্ঠ। আর এই সন্তু গঙ্গোপাধ‌্যায়ের থেকে টাকা সজাসুজি পৌঁছে যেত আসল জায়গায়। আর কুন্তলের নির্দেশেই চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হত বলে জানা যাচ্ছে।

অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে 

উলেক্ষ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন শাসক দলের হেভিওয়েট নেতারা। শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল, কখনও শান্তনু, আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!

অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে 

অয়নের থেকে দুর্নীতির টাকা পৌঁছে যেত পার্থর কাছে, ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত