‘২১ এর আগে বিজেপি-তে চাই! অজয় চক্রবর্তীর বাড়িতে এবার অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘২১ এর আগে বিজেপি-তে চাই! পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাচ্ছেন অমিত শাহ। বুধবার সন্ধ্যেতেই কলকাতা আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টানা ২ দিনের সফরে ঠাসা কর্মসূচী। রাতে রাজারহাটের একটি হোটেলে থাকবেন তিনি। আর তার আসা নিয়েও কেন্দ্রের তরফে নিরাপত্তা নিশ্ছিদ্র করার কাজও চলছে জোর কদমে।

আরও পড়ুনঃ কলকাতায় অব্যাহত করোনার দূর্বার গতি! রাজ্যে মৃত্যু সংখ্যা পেরল ৭ হাজার।

বৃহস্পতিবারই তিনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করতে যাবেন বাঁকুড়ায়। আর এরই ফাঁকে পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানা গিয়েছে।অমিত শাহের আচমকা অজয় চক্রবর্তীর বাড়ি যাওয়ার কারন জানতে চাওয়া হবে বিজেপি সূত্রে জানা গিয়েছে তিনিশুধুমাত্র কুশল বিনিময়ের জন্যেই যাবেন! কিন্তু আচমকা মুকুল রায়, অর্জুন সিং বা কৈলাশ বিজয়বর্গীয় তাঁর সাথে কুশল বিনিময় করে এলেন আর তাঁরপরেই যাবেন অমিত! বিষয়টিকে মোটেই সাদা চোখে দেখছে না রাজনৈতিক মহল।

‘২১ এর আগে বিজেপি-তে চাই! সূত্রের খবর, আগেরদিন কৈলাশ, মুকুলরা পণ্ডিত অজয় চক্রবর্তী কে প্রস্তাব দেন বিজেপি-তে যোগদান করার জন্যে। এরপরেই অমিত শাহ অজয় চক্রবর্তীর বাড়ি যাবেন বলে সিদ্ধান্ত হয়। যদিও বঙ্গ বিজেপির তরফে জানানো হয়, সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্যই তিনি পন্ডিত অজয় চক্রবর্তী সঙ্গে দেখা করবেন। কেন্দ্রীয় নেতা, কৈলাস বিজয়বর্গীয়র কথায়, “পণ্ডিত অজয় চক্রবর্তী শুধু বাংলার নন, গোটা ভারতের গর্ব। তাই তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন।”

বিজেপি-র ঝাণ্ডা ধরানোর আপ্রাণ চেষ্টা? এবিষয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-দাবী, “যেকোনও সাক্ষাৎকেই রাজনীতি ধরে নেওয়া উচিত নয়।” বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার দিন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং তাঁর সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

বাঁকুড়া থেকে সোজা কলকাতা আসবেন শাহ।শুক্রবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার কথা আছে। তারপর কর্মীদের সঙ্গে বৈঠকের পরই রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত