Partha Chaterjee: অর্পিতার প্রশংসায় মমতা, ট্যুইট করলেন অমিত মালব্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ২৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শিক্ষক নিয়োগের বেলাগাম দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল পার্থকে। সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়কে আটক করেছে ইডি।ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতার বাড়ি থেকেই রাশি রাশি টাকা উদ্ধার করা হয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য প্রকাশ করে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

আরও পড়ুনঃ SSC-TET Scam: কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? যাত্রাপথ ঘিরে জল্পনা

May be an image of 1 person

ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সঙ্গে কথোপকথন হচ্ছে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের। অর্পিতার প্রশংসায় মমতা, সেখানে তিনি বলছেন, “আমি অর্পিতা উড়িষ্যায় কাজ কর শুনলাম? আচ্ছা আচ্ছা ভালো করে করো। করতে? উড়িয়া বলতে পারো ভালো করে? কেমুতি আছোন্তি ভালোই বলতে পারো। উড়িষ্যায় কাজ করে বাংলার মেয়ে। পার্থ চট্টোপাধ্যায় আমি তো আগেই বলেছি” ।

সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, বেশীদিন আগের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন মমতা। যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাত্র ২০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতার ভালো কাজ সম্পর্কে অবগত ছিলেন।

অর্পিতার প্রশংসায় মমতা, ভাইরাল ভিডিও 

অর্পিতার প্রশংসায় মমতা, ভাইরাল ভিডিও 
অর্পিতার প্রশংসায় মমতা, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানিনা। যেটা মনে করা হচ্ছে আদালতে পেশ করার আগে তাঁকে মেডিকেল চেক আপ করানোর জন্য নিয়ে আসা হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত