নজরবন্দি ব্যুরো: গত ২৬ তারিখ কাবুল বিমানবন্দরের বাইরে সামনে ঘটেছিল ভয়ানক বিস্ফোরণ ঘটে। যা কেড়ে নেয় ১০০ টির ও বেশি তাজা প্রান। সেইসঙ্গে আহত হয় দেড়শোর ও বেশি মানুষ। তবে বদলা নিতে ভোলেনি বাইডেনের আমেরিকা।
আরও পড়ুনঃ বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর


এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউস থেকে সাংবাদিক বৈঠক করে জো বাইডেন জানান, ” যে বা যারা এই হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবেই। তার পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় ভয় না পেয়ে উদ্ধারকার্য ও জারি রাখা হবে।”
বলাবাহুল্য এই ভয়ানক বিস্ফোরণের দরুন কাবুলের নাগরিক সহ প্রান হারায় প্রায় ১৩ জন মার্কিন সেনা তাই তাদের বলিদানের কথা মাথায় রেখে মার্কিন সরকারের তরফ থেকে আরো বলা হয় , যারা আমেরিকার ক্ষতি করতে চায় তাদের ও পতন নিশ্চিত। হামলাকারীদের কে এই বিস্ফোরণের মূল্য চোকাতেই হবে।
সেইমত , গত শুক্রবার রাতে খোরাসানে হামলা চালায় মার্কিন সামরিক ড্রোন। জানা গিয়েছে যাদের উদ্দেশ্য এই অপারেশন শুরু করা হয়েছিল তাদের বিরুদ্ধে সফল হয়েছে বাইডেন সরকার।


এই হামলার কিছু সময় পরেই মার্কিন ক্যাপ্টেন বিল আরবানের তরফ থেকে জানা যায়, তালিবান অধ্যুষিত আফগান প্রদেশের একাধিক শহরে ড্রোন চালনা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। সেইমত সাধারন মানুষ কে নিরাপদ রেখেই শত্রুদের দমন করতে সমর্থ হয়েছে মার্কিন সেনা।
কাবুল হামলাকারীদের উপর ড্রোন চালিয়ে যোগ্য জবাব আমেরিকার
তবে এরপরেও ফের তালিবান অধ্যুষিত আফগানিস্তানে হামলার আশঙ্কা করা হচ্ছে মার্কিন ইন্টেলিজেন্স দের তরফ থেকে, তাই এক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে মার্কিন সেনা কে।







