বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বার্তা দেবেন দলনেত্রী…আর তাকেই পাথেয় করে আগামী দিনে এগিয়ে যাবে তৃণমূল ছাত্র পরিষদ। দলনেত্রীর বার্তার অপেক্ষা করে দুপুর দুটোর দিকে তাকিয়ে সকল TMCP সদস্য বৃন্দ। ২৮ শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

আরও পড়ুনঃ টিকাকরণে রেকর্ড গড়েও করোনা সংক্রমণ বাড়ছে ভারতে

প্রতি বছর এই দিনে গান্ধী মুর্তির পাদদেশে দাঁড়িয়ে যুব সমাজকে এগিয়ে যাওয়ার মন্ত্র দেন মমতা, বার্তা দেন লয়াড়াই করার, লয়াড়াই জারি রাখার সূত্র বাতলে দেন আর সাহস যোগান লড়াই শেষের জেতার। তবে করোনা কালের কারণে বদলেছে অনুষ্ঠানের রুটম্যাপ।

এবার ধর্মতলার বদলে কালীঘাট থেকে যুবদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। আর উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ, বাংলা থেকে ত্রিপুরা, উত্তর প্রদেশ…রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিণে ছড়িয়ে পড়বে তা। গোটা রাজ্য জুড়ে আজকের সমাবেশ উপলক্ষ্যে প্রায় ১৫০টি ছোট-বড় স্ক্রিন থাকছে।

গত দিন কয়েক ধরেই বাংলা জুড়ে ২৮শের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকে শুরু হয়েছে কর্মসূচি। কোভিড কালে বড়ো অনুষ্ঠান বা র‍্যালিতে অনুমতি না মেলায় কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দলীয় পতাকা উত্তোলন সহ অল্প বিস্তর কর্মসূচি পালন করেছে ছাত্র পরিষদের সদস্যরা।

বার্তা দেবেন দলনেত্রী…অধীর আগ্রহে অপেক্ষা TMCP’র। 

বার্তা দেবেন দলনেত্রী...২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু'টোর
বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর

এবার অপেক্ষা দুপুর দু’টোর, যখন তাঁদের উদ্দেশ্যে এগিয়ে চলার বার্তা দেবেন দলনেত্রী। সূত্রের খবর এবার নতুন ভাবে পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠানের। আর সেখানেই নতুন চমক হিসেবে থাকছে প্রশ্নোত্তর পর্ব। ভাষণ চলাকালীন প্রশ্নোত্তরের মাধ্যমে কথোপকথন সারবেন দলনেত্রী।

বার্তা দেবেন দলনেত্রী...২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু'টোর
বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে পারেন নেতাদের। যা এর আগে কখনো ঘটেনি বলে মনে করছে রাজনোইতিক মহল। ইতিমধ্যে ২৮শের সকালে পড়ুয়াদের বার্তা দিয়ে ট্যুইট করেছেন খোদ মমতা। ট্যুইট করেছেন অভিষেক, সুস্মিতাও।

মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লিখেছেন,  ‘ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে শুভকামনা জানাতে চাই। তোমাদের কৃতিত্ব এবং পার্টিতে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ধ্বংসকারী সমস্ত শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আমি।’

বার্তা দেবেন দলনেত্রী...২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু'টোর
বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর

ছাত্রদের অদম্য শক্তি  গরব করার মতো, দেশের ভবিষ্যতকে উদ্দিপীত করে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব ট্যুইট করেছেন, ‘প্রত্যেক পড়ুয়াই যায় ভবিষ্যতে প্রচুর সুযোগ পায়, সেই কামনাই করি। যুবসমাজের উন্নতির জন্য সব সময় কাজ করে যাবে তৃণমূল। ’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর