নজরবন্দি ব্যুরোঃ তালিবানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে আমেরিকা, এবার তালিবান প্রসঙ্গে বক্তব্য রাখলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, তালিবানদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার মূল উদ্দেশ্য, মার্কিনীদের আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নিয়ে আসা।
আরও পড়ুনঃ সুফল মিলছে মুখ্যমন্ত্রীর অনুরোধের, চলতি মাসে ১ কোটি টিকা পাবে বাংলা


তিনি জানান, “রাজনৈতিক এবং নিরাপত্তা স্তরে আমরা প্রতিনিয়ত তালিবানদের সঙ্গে কথা বলছি। কী ব্যাপারে কথা হয়েছে, সে কথা হয়তো এখানে জানাতে পারব না। তবে এটুকু বলতে পারি, একাধিক বিষয়ে দু’পক্ষের মধ্যে কথা হয়েছে।” তারপরই তিনি জানান, “তালিবানদের ব্যাপারে আমরা কোনও ভুল ধারণা পোষণ করছি না। আমাদের একটাই লক্ষ্য, আমাদের হাতে যে কাজটি রয়েছে, তা দ্রুত শেষ করা। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে হাজারেরও বেশি মানুষকে দেশে ফেরাতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন।”
তালিবানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে আমেরিকা, এমনটাই বললেন জেক সুলিভান।
তালিবানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে আমেরিকা, জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এর আগের তালিবানের পক্ষ থেকে আমেরিকাকে শাসানো হয়েছিল এই বলে যে, সেনা সরানোর ডেড লাইন না মানলে খুব খারাপ হবে পরিস্থিতি। সোমবার তালিবানের মুখপাত্র সুহেল শাহিন স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩১ আগস্টের মধ্যে আমেরিকান সেনা সরিয়ে নেওয়া হবে। যদি সেটা না হয়, তার অর্থ আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা রয়েছে। যা থাকার কথা নয়। মনে রাখবেন, ডেডলাইন নয়, ওটা রেডলাইন।”









