নজরবন্দি ব্যুরোঃ অবশেষে কাজে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ। করোনা টিকা বাংলা অন্যান্য রাজ্যের তুলনায়ও কম পাচ্ছে এই অভিযোগ কেন্দ্রীয় সরকারের উপরে করেছে রাজ্য সরকার। গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ দাম কমলো পেট্রোল-ডিজেলের, স্বস্তির নিশ্বাস সাধারণ মানুষের


আর সেখানেই তিনি অতিরিক্ত টিকার জন্য অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী কে। এবার সেই অতিরিক্ত টাকা পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তার জন্যই পশ্চিমবঙ্গে অতিরিক্ত ২৯ লক্ষ্য টিকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। চলতি মাসে রাজ্যে বরাদ্দ থেকে ৬০ লক্ষ অতিরিক্ত টিকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ মাসেই আরো ২২ লক্ষ টিকা পাঠাবে বলে জানা গিয়েছে।

গতকাল বাংলার জন্য অতিরিক্ত টিকা বরাদ্দ বিষয়টি স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট শীর্ষ আধিকারিক। আর তার ফলেই এবার টিকাকরণের গতি মিলবে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের রাজ্যের জন্য ৭৩ লক্ষ টিকা বরাদ্দ করেছিল সরকার। এবার আরো ২২ লক্ষ টিকা রাজ্যে আসছে। এই ২২ লক্ষ টিকার মধ্যে ২০ লক্ষ কোভিশিল্ড এবং আড়াই লক্ষ কোভ্যাকসিন টিকা এই মাসের শেষেই কলকাতায় পৌঁছে যাবার কথা।



সুফল মিলছে মুখ্যমন্ত্রীর অনুরোধের, চলতি মাসে ১ কোটি টিকা পাবে বাংলা
এমনিতেই সোমবারে একদিনে ৫ লক্ষ টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে রাজ্য। এবারে আরও টিকা এলে মানুষকে আরো বেশি টিকাকরণের মধ্যে আনা যাবে বলেই মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ মঙ্গলবার সকালে ১ লক্ষেরও বেশি টিকা বাগবাজারের স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল স্টোরে এসে পৌঁছেছে। বিকালে আরো ৬ লক্ষ কোভিশিল্ড আসার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।







