রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এর আগে বাংলার কোনও রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনও গুরুতর অভিযোগ ওঠেনি। পাল্টা হিসেবে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন রাজ্যপাল।
আরও পড়ুন: বহু কাঙ্ক্ষিত সুখবর দিল হাওয়া অফিস, কবে থেকে বৃষ্টি?



রাজনৈতিক ফায়দা তুলতে এই কাজ করা হয়েছে বলে তাঁর দাবি। এবার এই অভিযোগে রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধিক্কার মিছিল করা হবে।

তৃণমূল মহিলা কংগ্রেস এই মিছিল করবে। যার নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যেক জেলাতেও রাজ্যপালকে ধিক্কার জানিয়ে মিছিল সংগঠিত করা হবে বলে সূত্রের খবর। হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ জমা পড়েছে।


রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজপথে ধিক্কার মিছিলে নামবে তৃণমূলের মহিলা সংগঠন

আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এটা কী ধরনের ঘটনা ঘটছে? ছিঃ, যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন তাঁর বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে। এটার নিষ্পত্তি কে করবেন? তাই কি উনি পিসরুম চালু করেছেন?’







