ফের কাঠগড়ায় সিভিক, নেতার স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ

ফের কাঠগড়ায় সিভিক, নেতার স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সারা দেশজুরে আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড়। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত হল এক সিভিক ভলেন্টিয়ার। এবার ফের একবার কাঠগড়ায় সিভিক এক সিভিক ভলেন্টিয়ার। এবার উত্তরদিনাজপুরের এক প্রভাবশালীর নেতার স্ত্রী ও তাঁর নাবালিকা কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পাশাপাশি আর্থিক প্রতারণার অভিযোগও রয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর কয়েকদিন আগে উত্তরদিনাজপুরের সুজালি এলাকার এক প্রভাবশালী নেতার স্ত্রী ও তাঁর নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। একই সাথে ওই মহিলার সামাজিক মর্যাদা নষ্টের হুমকি দিয়ে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠছে ওই অভিযুক্তের বিরুদ্ধে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সিভিক ভলেণ্টিয়ার পলাতক হয়ে যায়। তবে বর্তমানে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কেন থানার দারস্থ হল ওই নেতার পরিবার। সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপারের দাবি সোমবার রাতে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ইসলামপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। একই সাথে তাঁর নাবালিকা কন্যারও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আর তাঁর পরেই ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমার বিশেষ আদালতে পেশ করা হয়েছে। ধৃতের ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন