পথ কুকুরকে দিয়েই যৌন চাহিদা মেটাতেন, ভিডিও ভাইরাল হতেই হাজতে প্রৌঢ়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের যৌন চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে পথ কুকুরের উপর অত্যাচার চালাচ্ছিলেন বছর পঞ্চান্নর এক ব্যক্তি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাস্ক পড়ে ভাইরাল হলেও করোনা থেকে রেহাই মিলল না, কটাক্ষের শিকার Raj Kundra

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, গত দুই-তিন বছর ধরেই এমন কাজ করছেন অভিযুক্ত। তাঁকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি শোনেননি। অবশেষে স্থানীয়দের তৎপরতায় এক পশুপ্রেমী সংস্থার হাতে এই ঘটনার ভিডিও পৌঁছায়। এরপরই তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ANI 20230326033150
পথ কুকুরকে দিয়েই যৌন চাহিদা মেটাতেন, গ্রেফতার প্রৌঢ়

পথ কুকুরকে দিয়েই যৌন চাহিদা মেটাতেন, গ্রেফতার প্রৌঢ়

126795441 gettyimages 979935038 170667a
পথ কুকুরকে দিয়েই যৌন চাহিদা মেটাতেন, গ্রেফতার প্রৌঢ়

তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ৩৭৭ ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হবে। অন্যদিকে, পশুপ্রেমী সংস্থার তরফে কুকুরটিকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা।

Dogs20161030181139
পথ কুকুরকে দিয়েই যৌন চাহিদা মেটাতেন, গ্রেফতার প্রৌঢ়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত