Akshay Kumar: সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পানমশলা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকেই লাগাতার ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছিল তাঁকে। অবশেষে অক্ষয় কুমারের (Akshay Kumar) ঘোষণা, ওই সংস্থার সঙ্গে সব রকম সংযোগ তিনি ছিন্ন করলেন। সেই সঙ্গে তাঁর ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ‘খিলাড়ি’। বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে বিষয়টি জানিয়েছেন আক্কি।

আরও পড়ুনঃ দেশে ফের লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট

সম্প্রতি ওই পানমশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল অক্ষয়কে। এর আগেই ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগনকে (Ajay Devgn)। নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দুই অভিনেতা স্বাগত জানাচ্ছেন অক্ষয় কুমারকে। এরপরই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অক্ষয়-ভক্তদের।

সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়
সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়

আসলে পানমশলার ওই ব্র্যান্ডটি তামাকজাত দ্রব্যও বিক্রি করে। কেন এমন একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন করছেন তাঁদের প্রিয় তারকা, প্রশ্ন তুলছিলেন ভক্তরা। অবশেষে এই সিদ্ধান্ত বলিউডের অন্যতম সুপারস্টারের। পাশাপাশি তিনি ওই সংস্থার কাছে থেকে বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক বাবদ যে অর্থ নিয়েছেন, তা-ও কোনও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাতে নেটমাধ্যমে একটি পোস্টে এ কথা জানান অক্ষয়।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয় লেখেন, ‘আমি দুঃখিত। আমি আমার সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনও করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে।’

তিনি আরও বলেন, ‘সমস্ত নম্রতার সঙ্গে আমি পিছিয়ে এলাম। ওই বিজ্ঞাপন বাবদ নেওয়া সমস্ত টাকা আমি কোনও ভাল কাজে দান করব। তবে ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি এরপরও চলতে পারে, যতদিন না আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অত্যন্ত মনোযোগী থাকব। পরিবর্তে এভাবেই আপনাদের ভালবাসা ও শুভাকাঙ্ক্ষা পেতে চাই।’

সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়

সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়
সবার সামনে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার, বন্ধ করে দিলেন পানমশলার বিজ্ঞাপনে অভিনয়

উল্লেখ্য, এই মুহূর্তে আগামী ছবিগুলির কাজে অত্যন্ত ব্যস্ত রয়েছেন অক্ষয়। তাঁকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে। আপাতত মুক্তির অপেক্ষায় ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘পৃথ্বীরাজ’, ‘সেলফি’-র মতো ছবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত