নজরবন্দি ব্যুরোঃ ফের প্রশাসনিক পদের রদবদল করল নবান্ন। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলার ক্ষমতা দখল করে তৃনমূল সরকার। এই নিয়ে পর পর তিনবার রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যের পুলিশে বেশ রদবদলকরেছিলেন তিনি।


এক মাস না ঘুরতেই ফের বড়সড় বদল আনল নবান্ন। বদলি করা হল এডিজি-আইজিপি ওয়েলফেয়ার রণবীর কুমারকে এবং আইপিএস ডঃ দেবাশিস রায়কে। সরানো হল এডিজি সিআইডি অনুজ শর্মাকে। পাশাপাশি বদলি করা হয়েছে এডিজি টেলি কমিউনিকেশন নিরঞ্জন রমেশ বাবুকে। তাঁকে নিযুক্ত করা হল এডিজি-আইজিপি ওয়েলফেয়ারে।
এছাড়াও দ্বায়িত্ব থেকে সরানো হল পুলিশ আধিকারিক মুকুন্দ রানাডে এবং আর শিবকুমারকে। অন্যদিকে জ্ঞানবন্ত সিং-কে অতিরিক্ত পদে নিযুক্ত করা হল। রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউিরিটির দ্বায়িত্ব দেওয়া হল তাঁকে।







