ফের গণপিটুনির ঘটনা কামারহাটিতে, এবারও কাঠগড়ায় তৃণমূল

ভিডিওতে দেখা গেছে চ্যাংদোলা একজনের হাত পা ধরে রেখে বেধড়ক মারধর করা হচ্ছে তাকে। নানা দিক থেকে চলছে অবিরত লাঠিপেটা (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের গণপিটুনির ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। এবার ঘটনা কামারহাটি বিধানসভার অন্তর্গত তালতলা স্পোর্টিং ক্লাবের ঘটনা। কয়েকদিন ধরেই রাজ্যে অবিরত ঘটে চলেছে গণপিটুনির ঘটনা। যেখানে বারবার উঠে আসছে রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ ব্যক্তিদের দাদাগিরি ঘটনা। এর মধ্যেই ফের ভাইরাল আরেকটি গণপিটুনির ভিডিও। এবারও সেই কাঠগড়ায় তৃণমূল।

ভিডিওতে দেখা গেছে চ্যাংদোলা একজনের হাত পা ধরে রেখে বেধড়ক মারধর করা হচ্ছে তাকে। নানা দিক থেকে চলছে অবিরত লাঠিপেটা (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন)। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই ফের নতুন করে আলোড়ন তুলল রাজ্য রাজনীতিতে। ব্যারাকপুর পুলিশ জানিয়েছেন, ভিডিওটি অনেক আগের পুরনো ভিডিও। এবং যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না হবে বলেই জানান পুলিশ। এবিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করবে পুলিশ। স্থানীয়দের দাবি ভিডিওতে যে কয়েকজনকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

ফের গণপিটুনির ঘটনা কামারহাটিতে, এবারও কাঠগড়ায় তৃণমূল

এই মারধরের ভিডিও সোমবার সমাজ মাধ্যমের ছড়িয়ে পড়ে। এবং তারপরেই পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকেও ওই ভিডিও পোস্ট করে লেখা হয়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন ভূমিষ্ঠ জয়ন্ত সিংহ নির্মমভাবে ওই মহিলার উপর অত্যাচার করছে। এরপরও রাজ্যের শাসক দল নারীদের সুরক্ষা নিয়ে গর্ব করে, এই নির্মম ঘটনার উপযুক্ত তদন্ত ও বিচার হওয়া উচিত। যদিও বিজেপির এই পোস্টের পরই পাল্টা তৃণমূলের তরফেও একটি পোস্ট করে বলা হয়, ভাইরাল হওয়া ওই ভিডিওটি ২০২১ সালের পুরনো ভিডিও। ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তারা জয়ন্ত সিংহ ও তার অনুগামী। তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই জেলে। এবং বলা হয় বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করায় বাংলাকে বদনাম করতে চাইছে বিজেপি।

ফের গণপিটুনির ঘটনা কামারহাটিতে, এবারও কাঠগড়ায় তৃণমূল

ফের গণপিটুনির ঘটনা কামারহাটিতে, এবারও কাঠগড়ায় তৃণমূল

স্থানীয়দের দাবি, ভাইরাল ভিডিওটি পুরনো হলেও ঘটনাটি সত্যি। তাদের বক্তব্য এলাকায় জয়ন্ত সিংহ ও তার অনুগামীদের ব্যাপক দাপট রয়েছে। তবে যে মারধরের ভিডিওটি (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন) প্রকাশ্যে এসেছে চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরের ভিডিও। উল্লেখ্য, কয়েকদিন আগেই আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই জয়ন্ত সিংহ ও তার অনুগামীরা। এরপর এই ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংহ ও কয়েক জন ব্যক্তিকে। তবে এর মধ্যেই ফের একটি ভিডিও প্রকাশ্যে আসায় তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত