দোষী সাব্যস্ত হলেন ৭ জন। তৃণমূল অঞ্চল সভাপতি বাবর আলি কোটাল এবং দুই পঞ্চায়েত সদস্য লাল মোহাম্মদ ভূঁইঞা ও রাজন মণ্ডল, শুকুর ভূঁইঞা, ইয়ামিন ভূঁইঞা, নবীয়াল মণ্ডল এবং হোসেন মণ্ডলের যাবজ্জীবন সাজা হল।
কয়েকদিন আগেই আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই জয়ন্ত সিংহ ও তার অনুগামীরা। এরপর এই ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংহ ও কয়েক জন ব্যক্তিকে। তবে এর মধ্যেই ফের একটি ভিডিও প্রকাশ্যে আসায় তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
রাজ্যে কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ও কয়েকটি সোনার দোকানেও ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা। প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলে সরব হয় সব বিরোধী দল।