রাজ্যে বারবার গণপিটুনি ও ডাকাতির ঘটনা, পুলিশের শীর্ষ বৈঠক ভবানী ভবনে

রাজ্যে কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ও কয়েকটি সোনার দোকানেও ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা। প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলে সরব হয় সব বিরোধী দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে গণপিটুনি ও ডাকাতি রুখতে বিকেল ভবানী ভবনে রাজ্য পুলিশের জরুরি বৈঠক। যখন বারবার রাজ্যের আইন-শৃঙ্খলা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক তখনই নড়েচড়ে বসলো প্রশাসন। বুধবার ১১ দফা নির্দেশিকার পরেই এবার পুলিশের শীর্ষ বৈঠক।

সূত্রের খবর, বৈঠকে এডিজি আইন-শৃঙ্খলা, এডিজি আইবির ও রাজ্যে নিরাপত্তা অধিকর্তার পাশাপাশি সমস্ত সিপি এসপিরাও উপস্থিত থাকবে বলে জানা গেছে। অর্থাৎ তিন শীর্ষকর্তার উপস্থিতিতেই হবে এই আলোচনা।

রাজ্যে বারবার গণপিটুনি ও ডাকাতির ঘটনা, পুলিশের শীর্ষ বৈঠক ভবানী ভবনে

প্রসঙ্গত, রাজ্যে কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ও কয়েকটি সোনার দোকানেও ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা। প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তুলে সরব হয় সব বিরোধী দল। যানিয়ে শোরগোল পরে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয় রাজ্যের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

রাজ্যে বারবার গণপিটুনি ও ডাকাতির ঘটনা, পুলিশের শীর্ষ বৈঠক ভবানী ভবনে

রাজ্যে বারবার গণপিটুনি ও ডাকাতির ঘটনা, পুলিশের শীর্ষ বৈঠক ভবানী ভবনে

সূত্রের খবর, এবার এই বৈঠকে খতিয়ে দেখা হবে এই সমস্ত বিষয়গুলি। পাশাপাশি আগামী দিনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশের কি ভূমিকা হওয়া উচিত সেই নেই নির্দেশিকা দিতে পারে শীর্ষ কর্তারা। এছাড়াও গোয়েন্দা বিভাগ সক্রিয় করার জন্য নির্দেশিকা দেওয়া হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত