Adenovirus: আরও ১১ জনের রিপোর্টে অ্যাডিনো সংক্রমণের অস্তিত্ব মিলল, সতর্কতা বাড়ানোর আর্জি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ১১ জনের শরীরে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের অস্তিত্ব পাওয়া গেলো। কোচবিহারের জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে ৩০ জনের নমুনা পাঠানো হয়েছিল, সেখান থেকেই ১১ জনের শরীরে ভাইরাস মিলেছে। নমুনা গুলি কলকাতার নাইসেডে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ সব মোদিই চোর, বিতর্কিত মন্তব্যের জের, রাহুলকে ২ বছরের জেলের সাজা শোনাল আদালত

যে ৩০ জনের নমুনা পাঠানো হয়েছিল তারা সবাই শিশু এবং কিশোর, এমন তাই জানাচ্ছে কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস। তিনি আরও জানান যে ভয়ের কোন কারণ নেই যে কজনের রিপোর্ট পাঠানো হয়েছিল তাদের মধ্যে মাত্র ১১ জনের শরীরেই ভাইরাসের দেখা মিলেছে, শুধু তাই নয় তারা এখন প্রত্যেকেই সুস্থ এবং নিজেদের বাড়িতে রয়েছে।

virus outbreak
আরও ১১ জনের রিপোর্টে অ্যাডিনো সংক্রমণের অস্তিত্ব মিলল, সবাই শিশুকিশোর

সুত্রের খবর, স্বাস্থ্য দফতর থেকে কোচবিহারের এমজেন কলেজের আরও ১৫ জনের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে পাঁচজন দিনহাটা, পাঁচজন তুফানগঞ্জ, এবং পাঁচজন মাথাভাঙ্গা মহকুমার বাসিন্দা।তাদের প্রত্যেকেরই রিপোর্টে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়াও এই মাসেরই প্রথম দিকে আরও ২৫ জন মধ্যবয়সীর নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ৬ জনের শরীরে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের অস্তিত্ব পাওয়া গেছে।

আরও ১১ জনের রিপোর্টে অ্যাডিনো সংক্রমণের অস্তিত্ব মিলল, সবাই শিশুকিশোর

child in hospital gown 1296x728 header
আরও ১১ জনের রিপোর্টে অ্যাডিনো সংক্রমণের অস্তিত্ব মিলল, সবাই শিশুকিশোর

কোচবিহার জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানান যে সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমেছে, আগে এই লক্ষন নিয়ে আগে ১৪ বছরের কম বয়সী রোগীর সংখ্যা বেশি ছিল এখন সেই সংখ্যাটাও অনেক কম, তবে গাফিলটি করলে চলবেনা, এখনও বেশ কিছু দিন সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত