নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষা ৭২ ঘন্টা পেরনোর, উত্তরবঙ্গে দাঁড়িয়েই বলেছিলেন কমিশনের নির্দেশিকার সময় পেরোলেই যাবেন নিহতদের পরিবারের কাছে। সেই মতো আগামীকাল মাথাভাঙ্গায় আহতদের দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎপর্ব শেষ করে আবারও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন মমতা। অংশ নেবেনজেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে আয়োজিত প্রচারসভায়।
আরও পড়ুনঃ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ, ৩ ঘন্টা পর ধর্মতলায় ধর্ণা তুললেন মমতা


ভোট চতুর্থীতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন সাধারণ মানুষ। যুক্তিতে কেন্দ্রীয় বাহিনী জানিয়েছে আত্মরক্ষা করতেই গুলি চালিয়েছেন তাঁরা। যুক্তি তক্ক নিয়ে উত্তপ্ত বাংলা সহ গোটা দেশের রাজনীতি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে তৎক্ষণাৎ উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাক্ষাত করতে পারেননি কমিশনের নির্দেশে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৭২ ঘন্টা কোচবিহারে কোন রাজনৈতিক নেতা মন্ত্রী প্রবেশ করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন ভিডিও কলে। জানিয়েছিলেন কমিশনের নিষেধাজ্ঞা শেষ হলেই যাবেন তিনি।
আগামী কাল ফের উত্তরবঙ্গে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙ্গায় আহতদের সঙ্গে দেখা করে তিনি সারবেন একগুচ্ছ প্রচার কর্মসুচী। জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে আয়োজিত প্রচারসভায় অংশ গ্রহণ করবেন তিনি, তার পরেই যাবেন জলপাইগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রদীপকুমার হয়ে প্রচারে। সেখানের প্রচার শেষ করেই যাবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এর সমর্থন সভায়।


সেখান থেকে যাবেন দার্জিলিং। সমর্থনে জনসভা করবেন রাজেন সুনদাসের হয়ে। সেখান থেকেই বাগডোগরা বিমানবন্দর হয়ে আসবেন দমদম বিমানবন্দরে। হেলিকপ্টারে যাবেন নদিয়া জেলার হরিণঘাটায়। সেখানে তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিকের সমর্থনে জনসভা করে বুধবারের প্রচার কর্মসূচি শেষ করবেন মমতা।
আজ ২৪ ঘন্টা কমিশনের নির্দেশে প্রচার বন্ধ ছিল তাঁর। সেই মতোই প্রায় ৩ ঘন্টা ধরে কোন সমর্থক, দলীয় পতাকা ছাড়াই নীরবে ছবি এঁকে প্রতিবাদ করেছেন তিনি। তার পর শেষ করেছেন ধর্না। এর পরে আজ সভা করবেন আরও দুটি। তার পরেই কাল মুখ্যমন্ত্রী উড়ে যাবেন উত্তরবঙ্গে একাধিক কর্মসুচি নিয়ে।







