কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ, ৩ ঘন্টা পর ধর্মতলায় ধর্ণা তুললেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ। টানা ৩ ঘন্টা পরে ধর্ণা শেষ করলেন তিনি। রং-তুলি আর জেদ, আজকের মমতা বন্দোপাধ্যায়ের ধর্ণা দেখে এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নির্বাচনী প্রচারে বিভেদের রাজনীতি করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগে ২৪ ঘণ্টার জন্য তাঁর প্রচারে থাকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে সংখ্যালঘু ভোট নিয়ে মমতার মন্তব্য ভাল চোখে দেখেনি কমিশন। অতি আক্রমণাত্মক কথাবার্তা রাজ্যের নির্বাচনে হিংসা বাড়িয়ে দিতে পারে এমন সম্ভবনার কথা ভেবে তাঁকে ২৪ ঘণ্টা প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ রং-তুলি আর জেদ, পতাকা ব্যানার ছাড়াই কালো মাস্কে ধর্ণায় মমতা

 

তার প্রতিবাদে গতকাল থেকেই সরব মুখ্যমন্ত্রী সহ সকল তৃণমূল কংগ্রেসের অনুগামীরা। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ড হয়েছে গণতন্ত্রের কালো দিন বলে।  গতকাল রাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ সকালে গান্ধী মুর্তির পাদদেশে এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্ণায় বসবেন তিনি। তবে ধর্ণায় মেলেনি সেনা অনুমতি। সেনা প্রধাণের তরফে জানানো হয়েছিল সম্ভব নয় এতো দ্রুত অনুমতির। তবুও নিজের জেদে অনড় মমতা বসলেন ধর্ণায় ।সেনার অনুমতি নিয়ে জটিলতার কারণে অস্থায়ী ত্রিপলের ছাউনি তৈরি হয়েছে৷ তার নীচেই ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে দু’টি ছোট টেবিল অবশ্য নিয়ে এসেছিলেন তিনি৷ সেখানে রাখা ছিল তাঁর আঁকার সরঞ্জাম৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অবশ্য স্বাভাবিক ভাবেই বেশ ভিড় হয়েছিল এলাকায়৷ যদিও কর্মী- সমর্থকদের অনেকটা দূরেই আটকে দেওয়া হয়৷ গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷ নেতা মন্ত্রীরা এলেও কেউ কাছে যাননি মুখ্যমন্ত্রীর।  মমতার আজকের সিদ্ধান্তে প্রশংসা করছেন বাকি ওয়াকিবহাল মহল। তাঁদের মতে ভেবে চিন্তেই একে এসেছেন মমতা। যেহেতু ২৪ ঘন্টা বন্ধ তাঁর প্রচার, তাই পতাকা বা সঙ্গঠনের লোকজন, সকলকে ছাড়াই একাই বসেছেন ধর্ণায়।এমনকী নিজের অত্যন্ত ঘনিষ্ঠদেরও কাছে ডাকেননি। মঞ্চের আশেপাশে দেখা যায়নি কোনও বুদ্ধিজীবীকেও।

কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ, মঞ্চে প্রথম থেকেই একেবারে নীরব প্রতিবাদ করলেন তিনি। রং তুলি নিয়ে ছবি আঁকলেন একমনে। যেভাবে মমতা নীরবে ছবি আঁকছেন, রং দিয়ে ফুটিয়ে তুললেন রক্ত পলাশ, জবা। তাকেও বেশ অর্থবহ হিসেবেই নিচ্ছে ওয়াকিবহাল মহল।  সেটাও বেশ বার্তাবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।অপরদিকে মুখ্যমন্ত্রীর সমর্থনে শিলিগুড়ির গান্ধী মূর্তির সামনে ধর্ণায় বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ৩ ঘন্টা প্রতিবাদের পর নীরবে ধর্ণা মঞ্চ ছাড়লেন তিনি। এর পরই সভা করবেন আরও দু জায়গায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত