Byomkesh O Durgo Rahasya: “উত্তম কুমারের পর দেবই হল আমার দেখা অন্যতম সেরা ব্যোমকেশ”: অম্বরীশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিউডে চর্চার শীর্ষে রয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। সম্প্রতি সেই ট্রেলার আমাদের সামনে এসেছে। ট্রেলার বেশিরভাগ মানুষ পছন্দ করলেও। ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেতা দেব। শুধু দেব সময় অজিতের ভুমিকায় অভিনয় করা অম্বরীশ ভট্টাচার্যও হয়েছে ট্রোলিংয়ের স্বীকার।

আরও পড়ুনঃ বিচ্ছেদের জন্য দায়ী নবনীতার পরকীয়া! সামনে এলো অভিনেত্রীর বিশেষ বন্ধুর নাম

অম্বরীশ কে নিয়ে দর্শকদের আপত্তি হওয়ার একমাত্র কারন তার চেহারা। অজিত নাকি কোনদিনই মোটা ছিল না। এই প্রসঙ্গে অম্বরীশ কি বলছেন? অভিনেতার মতে যারা মন্তব্য করছেন অজিত কোনদিনই মোটা ছিল না তারা কি আদৌ জানে অজিত কেমন ছিল? তারা শুধু আগের সিনেমাতে অজিতকেই দেখেছেন। বাস্তবের অজিতকে দেখেননি।

devঅজিতের মতে সবার শেষে কথা বলবে শুধু কাজ। চেহারা কখনওই অজিতের মাপকাঠি হতে পারে না। অম্বরীশের মতে তিনি এই চরিত্রে খুব ভাল অভিনয় করেছেন নিজের একশো শতাংশ দিয়েছেন। এবার দর্শকেরা কতটা পছন্দ করেন সেটাই দেখার।

“উত্তম কুমারের পর দেবই হল আমার দেখা অন্যতম সেরা ব্যোমকেশ” দেবের প্রশংসায় পর্দার অজিত 

ohhhkhপাশাপাশি অম্বরীশ দেবের প্রশংসা করাতেও পঞ্চমুখ। তিনি বলেন তার ব্যোমকেশের চরিত্রে অনির্বাণকে খুবই ভাল লাগে। তবে দেবের অভিনয় দেখার পর থেকে তার মনে হয়েছে উত্তম কুমারের পর দেবই হল তার দেখা অন্যতম সেরা ব্যোমকেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত