সেরামের পর ভারত বায়োটেক, কোভ্যাক্সিন পিছু দাম কমালো ২০০ টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেরামের পর ভারত বায়োটেক, কোভ্যাক্সিন পিছু দাম কমালো ২০০ টাকা। দেশ জুড়ে শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। ইতিমধ্যে প্রায় বহু মানুষ নিজেদের নাম রেজিষ্ট্রেসন করিয়েছেন টিকাকরণের জন্য। তার আগেই ক্ষোভের মুখে পড়ে টিকার দাম কমালো দুই সংস্থা। কদিন আগেই সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল।

আরও পড়ুনঃ সবাই প্রয়োজন মাফিক অক্সিজেন পাচ্ছে, কেবল ব্রাত্য দিল্লি! আদালতে গেল কেজরী সরকার

ভ্যাকসিনের এই ভিন্ন দামের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল। পাশাপাশি ব্যাপক তিরস্কার করেছিলো সুপ্রিম কোর্ট। চাপে পড়ে সেরাম কে দাম কমাতে আবেদন করে কেন্দ্রীয় সরকার। তাই অবশেষে দাম কমাল সেরাম। দাম কমিয়েছে সেরাম, এবার থেকে রাজ্যকে ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকায় টিকা বিক্রি করবে।

সেরামের পরেই এবার ভারত বায়োটেক। যেখানে সেরাম রাজ্য গুলির জন্য ভ্যাক্সিন পিছু দাম কমিয়েছে ১০০ টাকা, সেখানে ভারত বায়োটেক একটু এগিয়ে প্রতি টিকা পিছু দাম কমিয়েছে এক ধাক্কায় ২০০।  আগে টিকা পিছু ৬০০ টাকা নেওয়ার কথা বলেছিল এই সংস্থা, তবে আজ বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে এবার থেকে রাজ্য গুলিকে ৬০০ এর পরিবর্তে ৪০০ টাকায় টিকা বিক্রি করবে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত