নজরবন্দি ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তান। বেড়েই চলছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ এ। এছাড়াও আহত হয়েছে সহস্রাধিক। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার বেলা ১১টা থেকে রাত পর্যন্ত জোরাল ভূমিকম্পের পর আবার ৭ বার আফটার শকের সাক্ষী হয়েছে পশ্চিম আফগানিস্তান। যার ফলে বিস্তীর্ণ এলাকায় ভূমিধস নেমে এসেছে।
আরও পড়ুন: Madan Mitra: ফিরহাদের পর এবার মদন মিত্রের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি


জানা গিয়েছে, এই ভূমিধসের জেরে ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। আর একের পর এক ঘটনায় বাড়ছে ভয়াবহতা। ইতিমধ্যেই বিধ্বস্ত আফগানিস্তানের ভূমিকম্পের ঘটনাটি নিশ্চিত করে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০। এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন। তাছাড়াও এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। এরপর ৭ বার পর পর আফটার শক হয়। প্রথমে ভূমিকম্পের জেরে ১৫ জনের মৃত্যুর খবর এলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে লাশের পাহাড় বাড়তে থাকে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের সর্ববৃহৎ শহর হেরাট।



জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে অনেক জায়গায় ভূমিধস নেমেছে। বাড়ি ভেঙে পড়ে। সবমিলিয়ে রীতিমত বিধ্বস্ত অবস্থা ওই দেশের। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। জানা যাচ্ছে, বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাছাড়াও কয়েকদিন বাড়ির দেওয়ালের প্ল্যাস্টার খসে পড়তে শুরু করে। এমনকি কিছু জায়গায় দেওয়ালও ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।
ভয়াবহ ভূমিকম্পে তছনছ আফগানিস্তান, বিস্তীর্ণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে








