নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতিতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সপ্তাহের শেষ দিনে কলকাতা জুড়ে তল্লাশিতে নেমেছে তদন্তকারী সংস্থা। রবিবার সাত সকালে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আচমকা উপস্থিত হয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলে জোর তল্লাশি।
আরও পড়ুন: Kamduni Case: কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ তারকা মহল, কী বলছে টলিউড?


এইখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফিরহাদ হাকিমের পর এবার কামারহাটি পুরসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের কর্মকর্তারা। জানা যাচ্ছে, রবিবার সিবিআইয়ের একদম আধিকারিকরা যখন রাজ্যের পুরমন্ত্রী বাড়িতে তল্লাশি চালাছিল, ঠিক সেই সময় অন্য একটি দল পৌঁছে যায় মদন মিত্রের বাড়িতে। জানা গিয়েছে, এদিন ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। শুধু খাদ্যমন্ত্রীই নয়, পুর নিয়োগ দুর্নীতিতে হাফ ডজন পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেও থেমে থাকেনি তদন্তকারী সংস্থা। পুরসভার ভাইস চেয়ারম্যানদের নামের তালিকা চেয়ে নোটিশও পাঠায়।

এরপরেই রবিবার সকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার সাত সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। সকাল থেকেই জোর কদমে চলছে তল্লাশি অভিযান। কতদূর এগাবে তল্লাশি? সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।



প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন মদন মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। ফিরহাদের পাশাপাশি মদনের বাড়ির বাইরেও মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানের বাড়িতেও সিবিআইয়ের কযেকটি দল হানা দিয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।
ফিরহাদের পর এবার মদন মিত্রের বাড়িতে CBI হানা, চলছে জোর তল্লাশি








