HomeTagsLandslide

Landslide

Himachal Pradesh: ভয়ঙ্কর ভূমিধসে হিমাচলে মৃত্যু ২১ জনের, বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

বিগত বেশ কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। ফুঁসছে খরস্রোতা বিপাশা নদী। ভূমিধসের কারণে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। এমনটাই জানিয়েছে হিমাচল প্রশাসন। সোমবার থেকে রাজ্যরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Himachal Pradesh: লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে, মৃত ৬

লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে। ঘটনাটি ঘটেছে মান্ডি জেলার বাগিপুল এবং সুন্দরনগর গ্রামে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হিমাচলে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। ১৫ কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ রাস্তায় আটকে পড়েছে শতাধিক গাড়ি।

Manipur: মণিপুরে ভয়াবহ ধসে মৃত ৮১, জানালেন মুখ্যমন্ত্রী

মণিপুরে ভয়াবহ ধসে মৃত ৮১। এখনও নিখোঁজ প্রায় ৫৫ জন। বিপর্যয়স্থল পরিদর্শনে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, ধসের জেরে ধুয়ে আসা মাটিতেই মানুষের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করতে আরও ২ থেকে ৩ দিন লাগবে বলে জানিয়েছেন তিনি।

Trending Now