Himachal Pradesh: লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে, মৃত ৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে। ঘটনাটি ঘটেছে মান্ডি জেলার বাগিপুল এবং সুন্দরনগর গ্রামে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হিমাচলে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। ১৫ কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ রাস্তায় আটকে পড়েছে শতাধিক গাড়ি।

আরও পড়ুন: ‘হাতা খুন্তি লইয়া দিবেন খেদাইয়া!’, বিজেপি দূরীকরণের দাওয়াই দিলেন মমতা

একে ভারী বর্ষণ। সঙ্গে দোসর হয়েছে হড়পা বান। যার জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাধিক গ্রাম। তাছাড়া হিমাচল দেশের অন্যতম পর্যটন স্থান। সারা বছরই কমবেশী ভিড় হয় উত্তরের এই রাজ্যে। এই ঘটনায় ২০০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে সূত্রের খবর। এমনকি ৩০৩টি পশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ।

 লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে, মৃত ৬

ধসের কারণে মূলত মান্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কটি অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানেই আটকে আছে প্রচুর গাড়ি। চরম ভোগান্তির শিকার পর্যটকেরা।

জানা গিয়েছে, পর্যটকরা সেখানে কোনো হোটেল পর্যন্ত পাচ্ছেন না। পরিস্থিতি বিচার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, আরও ৮-১০ ঘন্টা লেগে যাবে উদ্ধারকার্য এবং রাস্তা মেরামতিতে।

লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে, মৃত ৬

 লাগাতার বর্ষণে ভয়ঙ্কর ধস নামল হিমাচলে, মৃত ৬
হিমাচলে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত