Earthquake: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তান। বেড়েই চলছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এছাড়াও আহত হয়েছেন সহস্রাধিক। শুধু তাই নয়, ভুমিকম্পের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রায় দুই হাজার বাড়ি। ২০টিরও বেশি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: DA Protest: একসঙ্গে তিন জায়গায় আন্দোলন! ফের আজ-কাল কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

জানা গিয়েছে, এই ভূমিধসের জেরে ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। আর একের পর এক ঘটনায় বাড়ছে ভয়াবহতা। ইতিমধ্যেই বিধ্বস্ত আফগানিস্তানের ভূমিকম্পের ঘটনাটি নিশ্চিত করে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন। তাছাড়াও এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। এরপর ৭ বার পর পর আফটার শক হয়। প্রথমে ভূমিকম্পের জেরে ১৫ জনের মৃত্যুর খবর এলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে লাশের পাহাড় বাড়তে থাকে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের সর্ববৃহৎ শহর হেরাট।

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন

জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে অনেক জায়গায় ভূমিধস নেমেছে। ২ হাজারেরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। সব মিলিয়ে রীতিমত বিধ্বস্ত অবস্থা ওই দেশের। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। জানা যাচ্ছে, বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাছাড়াও কয়েকদিন বাড়ির দেওয়ালের প্ল্যাস্টার খসে পড়তে শুরু করে। এমনকি কিছু জায়গায় দেওয়ালও ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত