নিজস্ব প্রতিনিধি, বালুরঘাটঃ জঙ্গল থেকে আদিবাসী মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায়। ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। আদিবাসী মহিলার মৃত্যুর ঘটনায় চড়ছে পারদ। ঘটনাস্থলে উপস্থজিত জেলা বিজেপি নেতৃত্ব। যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ SSC: নিয়োগে বড় দুর্নীতি করেছে এসএসসি! বাগ কমিটির রিপোর্ট ঘিরে চাঞ্চল্য


পরিবারের তরফে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তখন থেকে মহিলার খোঁজ শুরু হয়। কুমারগঞ্জের ফকিরগঞ্জ এলাকার বড়োবাসা গ্রামের কাছের জঙ্গলে আদিবাসী ঐ মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাতেই পুলিশ দেহ উদ্ধার করে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন সহ একাধিক ধারায়(৩০২/২০১/৩৪) মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই এসপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসা চালাচ্ছে।


আদিবাসী মহিলার মৃত্যুর ঘটনায় চড়ছে পারদ, একাধিক ধারায় মামলা রুজু

ইতিমধ্যেই আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু এবং বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আজই মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।







