নজরবন্দি ব্যুরোঃ কে আব্বাস? এখনও বামেদের সাথেই আসন সমঝোতা হলনা! বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাম কংগ্রেসের মহাজোটে পাকাপাকিভাবে সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু আদেও সেই জোট কি পাকাপাকি ভাবে হয়েছে? তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি।
আরও পড়ুনঃ চরম বিড়ম্বনার মুখে BJP, আদি নব্য লড়াইয়ের মাঝে এবার নতুন দল ‘শিবশক্তি পার্টি!’


এদিন অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, “কে আব্বাস? তাঁর থ্রেটে পার্টি চলবে নাকি!” জোট নিয়ে অধীরের ব্যাখ্যা, “আমরা সিপিএমের সাথে বামেদের সাথে জোট করছি। কিন্তু সেই জোটের আলোচনা এখনও শেষ হয়নি। নিজেদের কপালে কত আসন জুটবে সেটাই জানিনা সেখান থেকে আবার আসন ভাগ!” পাশাপাশি অধীর বাবু জানিয়েদেন, ওই সব পীরজাদারা কি চাইছেন সাথে কথা বলছেন আব্দুল মান্নান।
এদিকে, নন্দীগ্রামের পর ISF-কে ভাঙড় এবং মেটিয়াবুরুজ আসন আব্বাসকে ছেড়ে দিয়েছে বামেরা, জোটের স্বার্থে তৃনমূল কে ঠেকাতেও আব্বাসেই ভরসা রাখছে তাঁরা। অন্যদিকে, আব্বাস এবং কংগ্রেস কে আসন ছাড়তে গিয়ে সিপিএম সহ বাম শরিকদের আসন কমেছে অনেকটাই। সূত্রের খবর, বামেদের সঙ্গে ৩০ আসনে রফা হয়েছে আব্বাসের (Abbas Siddiqui)।
এর মধ্যে ফরওয়ার্ড ব্লক চারটি আসন, সিপিআই এবং আরএসপি দু’টি করে আসন ছাড়বে। বাকি আসনগুলি ছাড়বে সিপিএম। পাশাপাশি কংগ্রেসকেও জোট স্বার্থে আসন ছাড়ছে বামেরা। কংগ্রেস-আইএসএফকে বিভিন্ন আসন ছাড়তে গিয়ে তলানিতে নেমেছে সিপিএম সহ বাম শরিকদের আসন সংখ্যা। সূত্রের খবর, আব্বাসের দলকে ছাড়তে গিয়ে CPI-এর আসন সংখ্যা ১৪ থেকে ১০-এ নেমে এসেছে। ফরওয়ার্ড ব্লকের আসন ৩৪ থেকে নেমেছে ১৮-তে। RSP-র আসন নেমেছে ২২ থেকে ১৬-তে।









