হাসপাতাল থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য, গড় হারিয়েও বহরমপুরের পাশে দাঁড়িয়ে অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাসপাতাল থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য, গড় হারিয়েও বহরমপুরের পাশে দাঁড়িয়ে অধীর হাসপাতাল থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য, নিজের এতকালের গড় হারিয়েও বহরমপুরের মানুষের পাশে দাঁড়িয়ে আছেন অধীর। বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে নিজের গড়, রাজনীতির একাধিক বিষয়ে নিজের দলেই তাঁর বিরুদ্ধে উঠছে আওয়াজ,তবু নিজের এলাকার মানুষের জন্য কাজে ভাটা পড়েনি। আগের মতই বহরমপুরের মানুষের পাশে দাঁড়িয়ে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুনঃ ‘আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত’, জৈন হাওয়ালা প্রসঙ্গ তুলে রাজ্যপালকে আক্রমন মুখ্যমন্ত্রীর।

এই নির্বাচনে তাঁর ওপরে আস্থা রাখেনি মানুষ, হাতের ওপর ভরসা না করে হাত ছেড়েছে কংগ্রেসের। বাম এবং সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করলেও হাত ফস্কে বেরিয়ে গিয়ে এতদিনের অধীর গড় এখন তৃণমূলের। নিজের রাজনৈতিক পরিকল্পনায় নকশায় ভুল ছিল স্বীকার করেছেন নিজেই। এদিকে তাঁর মন্তব্যের পরেও হাইকমান্ডের নির্দেশে ISF এর সঙ্গে বৈঠকে বসেছেন মান্নান। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি এককথায় প্রতিকূলে যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির। তবে নিজের কেন্দ্রের, নিজের জেলার মানুষের জন্য সমান ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

কয়েকমাস আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন করোনা কালে মুর্শিদাবাদের মানুষের জন্য জেলায় দরকার কোভিড হাসপাতাল, তাঁর আবেদনে সাড়া দিয়ে কাজ শুরু করার অনুমতি দিয়েছেন মোদি। এদিকে গত বছর থেকে এই কঠিন পরিস্থিতিতে সংকটময় রুখতে দফায় দফায় লকডাউন চলছে দেশজুড়ে। রাজ্যে এখনো লকডাউন। ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হলেও এখনই চালু হচ্ছেনা ট্রেন সহ একাধিক বিষয়। অথচ দফায় দফায় বাড়ছে জ্বালানির দাম। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। মানুষের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন অধীর।

হাসপাতাল থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য, গড় হারিয়েও বহরমপুরের পাশে দাঁড়িয়ে অধীর আজ বহরমপুরের গোড়াবাজার জর্জকোর্ট এলাকার বাসিন্দাদের জন্য সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতেই বিনা পয়সায় সব্জি প্রদান করা হয়। তিনি বরাবরের মতোই আশ্বাস দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত