‘গঙ্গাসাগর মেলা যেন করোনা সংক্রমণের মেলা না হয়ে ওঠে’ বললেন অধীর চৌধুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্যেই গঙ্গাসাগর মেলা হবে। একথা আজ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কবি এবং অন্যান্য নিয়ম-কানুনের কিছু পরিবর্তন করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। সেখানে প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে কোভিড নেগেটিভ হলে তবেই প্রবেশ করতে দেওয়া হবে গঙ্গাসাগর মেলায়। আর এই বক্তব্য নিয়েই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, গোয়ায় মমতাই তৃণমূলের মুখ

তিনি দাবি করেছেন কলকাতায় পয়সা দিলেই RTPCR রিপোর্ট পাওয়া যায়। গঙ্গাসাগর মেলা যেন করোনা সংক্রমনের মেলা না হয়ে যায় বলে মন্তব্য করেছেন অধীর বাবু। আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ‘গঙ্গাসাগর মেলা যদি করোনা সংক্রমণের মেলা হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে।’

গঙ্গাসাগর মেলা যেন করোনা সংক্রমণের মেলা হয়ে ওঠে
গঙ্গাসাগর মেলা যেন করোনা সংক্রমণের মেলা হয়ে ওঠে

তাঁর কথায়, ‘রাজ্যে কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পরিকাঠামো নেই রাজ্য সরকারের।’ তিনি উল্লেখ করেন, রাজ্যে পরপর হাসপাতালে করোনা আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই মানুষ অসুস্থ হলে কী ভাবে পরিষেবা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

‘গঙ্গাসাগর মেলা যেন করোনা সংক্রমণের মেলা না হয়ে ওঠে’ বললেন অধীর চৌধুরী

অপর দিকে, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘আদালত যে ভাবে নির্দেশ দিয়েছে, সে ভাবেই মেলা হবে।’ পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে গঙ্গাসাগর মেলার জন্য তৈরি কমিটি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাদ পড়ায় খুশি TMC। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘রাজনৈতিক নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। যাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাঁদেরই এই কমিটিতে থাকা উচিৎ।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন