কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, গোয়ায় মমতাই তৃণমূলের মুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বসন্তে নির্বাচনী যুদ্ধ। দিনক্ষণ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। নির্বাচনের ব্লু প্রিন্ট সাজাতে ব্যস্ত সমস্ত পক্ষই। মঙ্গলবার থিম সং প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সেখানেও মমতাই রইলেন প্রচারের প্রধান মুখ। কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, তাই পুরাতন রণনীতিকে শিরোধার্য করেই এগোতে চায় ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন। নির্বাচনী ময়দানে এবার নাকি এক্স ফ্যাক্টর তৃণমূল? গত কয়েকদিন যাবদ একের পর এক কংগ্রেস সহ অন্যান্য নেতাদের দলবদল ঘিরে এমনটাই জল্পনা চলছিল। এরই মধ্যে মহুয়া মৈত্রের ট্যুইট এবং রাহুল গান্ধীর গোয়ার নেতাদের সঙ্গে বৈঠক সেই জল্পনা বাড়িয়ে দেয়। তবে সেই জোটে জল্পনা উড়িয়ে দিয়েছেন কেসি ভেনুগোপাল।

সোমবার থেকেই গোয়ার রণনীতি সাজাতে বৈঠক শুরু করেছেন রাহুল গান্ধী। শোনা যাচ্ছিল গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কথা হতে পারে সেই বৈঠকে। কিন্তু দলের সাধারণ সম্পাদকের বক্তব্য, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে যে জল্পনা চলছে তা অসত্য এবং ভিত্তিহীন। আগামী দিনে সরকার গঠন করে গোয়ার উন্নয়নমূলক কাজের জন্য কংগ্রেস ফেরত আসবে বলে ব্যাপকভাবে আশাবাদী কংগ্রেস।

কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, জল্পনা ওড়ালেন কংগ্রেস নেতা 

কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, জল্পনা ওড়ালেন কংগ্রেস নেতা 
কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, জল্পনা ওড়ালেন কংগ্রেস নেতা 

শুধুমাত্র কংগ্রেস নয়, এর আগে অবশ্য আদমি পার্টির সঙ্গে জোট নিয়েও জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাই এমজেপিকে সঙ্গে নিয়ে নির্বাচনে নামতে চলেছে ঘাসফুল শিবির। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে প্রচারে ব্যবহার করতে চাইছে তাঁরা। সেইসঙ্গে বেশ কিছু প্রকল্পকে সামনে রেখেই প্রচার করতে চান তাঁরা। সেই তালিকার শীর্ষে রয়েছে গৃহলক্ষ্মী প্রকল্প। তবে ট্রাম্প কার্ড আগামী দিনে কতটা পালে হাওয়া লাগাবে উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন