Adani meets Mamata: মমতার সঙ্গে সাক্ষাতে গৌতম, আদানীর হাত ধরেই রাজ্যে শিল্পের ফিতে কাটা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন দিনের মুম্বই সফর করে সবেমাত্র কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোজা নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন আদানী গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানী। টাটা কে বিতাড়িত করার পর বাংলায় তবে কি আদানীর হাত ধরেই শিল্পের ফিতে কাটা হতে চলেছে?

আরও পড়ুনঃ SSC: চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর গৌতম আদানী ট্যুইট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি আগামী বছর বিশ্ব বাণিজ্য সম্মলনে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তিনি। প্রায় এক দশক ধরে বাংলায় শিল্পের নামে ফলক তৈরিতেই ধুলো উড়েছে। সেই খরা কাটতে চলেছে আদানীর হাত ধরেই?

আদানীর সঙ্গে মমতার বৈঠক সিঙ্গুরে ন্যানো কারখানার স্মৃতি রোমান্থন করাচ্ছে। বিপুল অর্থ বিনিয়োগের পর বাংলা থেকে টাটার বিদায়ের পর আর বড় কোনও শিল্পপতিরা মমতার জমানায় আসতে সাহস দেখাননি। বরং সিঙ্গুর-নন্দীগ্রাম পরবর্তীকালে মমতাকে ক্ষমতার আসনে বসিয়ে দেয়৷ প্রায় এক দশক পর শিল্প শিল্প সম্ভাবনা নিয়ে কেন আগ্রহ দেখাচ্ছেন?

আদানীর হাত ধরেই রাজ্যে শিল্পের ফিতে কাটা? মমতার সঙ্গে সাক্ষাতে গৌতম

আদানীর হাত ধরেই রাজ্যে শিল্পের ফিতে কাটা? মমতার সঙ্গে সাক্ষাতে গৌতম
আদানীর হাত ধরেই রাজ্যে শিল্পের ফিতে কাটা? মমতার সঙ্গে সাক্ষাতে গৌতম

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মুখ্যমন্ত্রী পদ থেকে প্রধানমন্ত্রী পদে উন্নীত হতে গেলে যে মার্কশিটের প্রয়োজন হয়। সেই মার্কশিটে বৃহৎ শিল্প সম্ভারে অনেকটাই পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নম্বর বাড়াতে এখন একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন তিনি৷ এমনকি আগামী বছর বিশ্ব বাণিজ্য সম্মেলনে বড় চমক দিতে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এখন মমতার শিল্পের পরিকল্পনা বাস্তবে কতটা ফলপ্রসূ হয়, সেদিকে তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত