নজরবন্দি ব্যুরো: আচমকাই রবিবার ছুটির দিনে পার্ক সার্কাস রেল স্টেশনে পথ দুর্ঘটনা ঘিরে তৈরি হয় উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা রেল লাইন অবরোধ করায় প্রায় ১ ঘণ্টার ওপর বন্ধ থাকে রেল পরিষেবা। সুত্র মারফত জানা গেছে, এক মহিলা আর ২ শিশু রেল লাইন পার করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? ইডির তলবের পরেই উঠছে প্রশ্ন


স্থানীয়রা জানিয়েছেন, রেল স্টেশনের ভেতরের যে দেওয়াল ছিল সেই দেওয়াল তুলে দেওয়া হয় এরফলে যাত্রীদের আপ এবং ডাউন লাইনের মাঝখান দিয়ে মানুষ যায় আর এরফলে কিছুদিন অন্তর অন্তর পার্ক সার্কাস রেল স্টেশনে পথ দুর্ঘটনা হচ্ছে। তাই যাতে রেল স্টেশনের ভেতরের দেওয়ালটা তুলে দেয় সেই জন্য আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন।

ছুটির দিনে পার্ক সার্কাস রেল স্টেশনে পথ দুর্ঘটনা,শিশু সহ আহত ৩



রেল লাইন পার করতে যাওয়া ওই মহিলা গুরুতর জখম হ্যেছেন কিন্তু তাঁর সাথে থাকা দুই শিশু সুস্থ আছেন, এমনটাই জানা গেছে। সুত্র মারফত জানা যায় দিন কয়েক আগেই শিয়ালদা দক্ষিণ শাখার সব থেকে কর্ম ব্যাস্ত এই পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে আজকের মতোন রেল লাইন পার করতে গিয়ে পথ দুর্ঘটনা হয় তাই আজ একই ঘটনা হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়েই রেল অবরোধ করে।








