Sukanya Mondal: কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? ইডির তলবের পরেই উঠছে প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। আগামী ২৭ অক্টোবর দিল্লিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে অনুব্রত কন্যার অবস্থান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারোন, এই মুহুর্তে বোলপুরে নীচুপট্টির বাড়িতে নেই তিনি। কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Soham on Dilip Ghosh: দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, হঠাৎ আক্রমণ সোহমের

সূত্রের খবর, ঘনিষ্ঠ এক বান্ধবীর ক্যান্সার চিকিৎসার কারণে চেন্নাইতে রয়েছেন তিনি। বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা সুকন্যার বান্ধবী। তাঁর চিকিৎসার জন্য চেন্নাইতে যেতে হয়েছে তাঁকে। তবে এখনও অবধি সুকন্যার বাড়িতে ইডির চিঠি আসেনি বলেই জানা গেছে।

কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? উঠছে প্রশ্ন 
কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? উঠছে প্রশ্ন 

গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে ১১ অগাস্ট গ্রেফতার করে সিবিআই। তখন থেকে অনুব্রত মণ্ডল সহ অন্যান্যদের সম্পত্তি ছিল নজরে। একইভাবে সিবিআইয়ের নজরে ছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার সম্পত্তি। একজন স্কুল শিক্ষক হয়ে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন সুকন্যা? তা জানতেই ইডির তলব এসেছে। তবে ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লিতে উপস্থিত হবেন সুকন্যা? সূত্রের খবর, এখনও ইডির সমন সুকন্যার ঠাকানায় এসে পৌঁছায়নি। সমন এলেই আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।

কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? উঠছে প্রশ্ন 

কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? উঠছে প্রশ্ন 
কোথায় অনুব্রত কন্যা সুকন্যা? উঠছে প্রশ্ন 

এর আগে গরু পাচার মামলায় সুকন্যাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করতে তাঁর নীচুপট্টির বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বারবার হ্যাঁ অথবা না তেই উত্তর দিয়েছেন তিনি। কখনও সদর্থক কোনও উত্তর মেলেনি। কিন্তু অনুব্রত কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই এবার তাঁকেও তলব করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর