Soham on Dilip Ghosh: দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, হঠাৎ আক্রমণ সোহমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিয়মিত তুলোধনা করে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল ও অভিনেতা সোহম চক্রবর্তী। দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা বলেও প্রকাশ্য মঞ্চ থেকে কটাক্ষ করেন অভিনেতা।

আরও পড়ুনঃ SSC-TET Scam: কালীপুজোর আগেই ছাঁটাই শুরু, চাকরি যাবে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের

দূর্গাপুরের এক অনুষ্ঠান থেকে তৃণমূল বিধায়ক দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন, দু’টাকার গুণ্ডা। সে বলছে আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব আপনি ভয় পেয়েছেন বলে আপনি হাতে তরোয়ালটা নিয়ে নিয়েছেন। আমাদের তরোয়াল হাতে নেওয়ার প্রয়োজন নেই। আমাদের হাতে অসংখ্য মা ও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সেটাই আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র। কী শিক্ষা? তাঁর মতো কুরুচিপূর্ণ কথা বলা অশিক্ষিত মানুষ দুর্লভ।

দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, দিলীপকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সোহম
দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, দিলীপকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সোহম

বাংলায় গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যয়ের নেতৃত্বে অটুট রয়েছে। তোমরা সেকারণেই আমাদের নেত্রী সম্পর্কে অপপ্রচার কুরতে পারছ। কুকথা বলতে পারছ। কোনদিন যদি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙে, তাহলে একদিন লাগবে কোনও বিজেপি এই বাংলায় থাকবে না।

সোহম এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দিলিপ ঘোষের মতো অশিক্ষিত লোকের কাছ থেকে এধরনের কথাই অভিপ্রেত। ওনার মতো লোকের কাছ থেকে শুভবুদ্ধি, শুভকথা, ভালো মানুষের জন্য কথা, সেটা কিন্তু আজ অবধি আমরা তাঁর থেকে শুনতে পাইনি। যেভাবে উনি কথা বলেন, আমার মনে হয় মা বোনেরা এক হয়ে যদি ওনাকে চড় থাপ্পড় মারা শুরু করেন, উনি বাংলা থেকে বিদায় হয়ে যাবেন।

দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, দিলীপকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সোহম

দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, দিলীপকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সোহম
দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা, দিলীপকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন সোহম

রাজনীতি অংশগ্রহণ করলেও বরাবর শান্ত মেজাজের বলেই পরিচিত অভিনেতা সোহম। তাঁর কাছ থেকে এধরনের মন্তব্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। যদিও রাজনৈতিক মহলের ব্যাখা, যেভাবে একের পর এক নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটাকে ইস্যু করে দিলীপ ঘোষের মন্তব্য শাসক শিবিরকে আরও চাপে ফেলে দিচ্ছে। তাই বাধ্য হয়ে আক্রমণ শানালেন সোহম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত