ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!

Abhishek Banerjee: দুর্নীতির প্রসঙ্গে অভিষেক আগেই বলেছেন, দল 'জিরো টলারেন্স' নীতিতে বিশ্বাসী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। এরই মাঝে একাধিক নেতাকে ইডির তলব, যাবদপুরের সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফা! সব মিলিয়ে হঠাৎ করেই লোকসভা ভোটের আগে নানান সমস্যা তৃণমূল দলের অন্দরে। এখন জানা যাচ্ছে, শুক্রবার দলের সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, বৈঠক হবে ভার্চুয়ালি। উপস্থিত থাকার কথা ব্লক সভাপতিদেরও। আজকের এই বৈঠক থেকে অভিষেক কী বার্তা দেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন: সন্দেশখালির সব দায় বিজেপির, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে এপ্রিলেই হবে লোকসভা ভোট। হাতে আর সময় বলতে আর দেড় মাস। ফলে ভোটের প্রস্তুতি বা প্রচার কীভাবে শুরু হবে তা নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়িতে একাধিক জেলার নেতৃত্বদের নিয়ে মিটিং সম্পন্ন হয়েছে। কিন্তু, একেবারে শেষ সময়ে এসে যেন বিভিন্ন সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে।

ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!
ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!

এই মুহূর্তে তৃণমূলের মূল মাথাব্যথা সন্দেশখালি। সেখানে তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা। এদের মধ্যে উত্তমকে সাসপেন্ড করেছে তৃণমূল। তিনি গ্রেফতারও হয়েছেন। কিন্তু শাহজাহান ও শিবু এখনও অধরাই। আগামী রবিবার সন্দেশখালিতে বৈঠকেও বসছে তৃণমূল।

ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবারের লোকসভাতেও ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বেন। এই মুহূর্তে নিজের কেন্দ্রের প্রতিই মনোনিবেশ করতে চান তিনি। কিন্তু তিনি কি গোটা রাজ্যে প্রচারে বেরোবেন না? প্রশ্ন উঠছে অনেক। তবে, অভিষেক বলেছেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে নির্দেশ দেবেন তিনি তা পালন করবেন। তাহলে কি লোকসভার আগে আবার ‘নবজোয়ার’-এর মতো কোনও কর্মসূচি দেখা যাবে?

ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!

ভোটের আগে সমস্যায় দল, সমাধানে এবার আসরে অভিষেক, সাংসদ-বিধায়কদের সাথে বৈঠকের প্ল্যান!

দুর্নীতির প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee) আগেই বলেছেন, দল ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সও হচ্ছে। এই মুহূর্তে হাল ধরতে আসরে নামতে হচ্ছে অভিষেককে। সন্দেশখালি ইস্যুকে সমাধান করাই এখন বড়ো চ্যালেঞ্জ তৃণমূলের। আজকের বৈঠকে অভিষেক কি পারবেন সমাধানসূত্র দিতে? উত্তর বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর