নজরবন্দি ব্যুরোঃ রণকৌশল তৈরি তৃণমূলের। কমিশনের তরফে উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই শাসক দলের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছিল প্রার্থী নাম। প্রেস্টিজ ফাইটের জন্য একেবারে শুরুতেই সামগ্রিক ব্লু প্রিন্টও বানিয়েছে তৃণমূল। করোনা কালের উপনির্বাচনের জন্য এক গুচ্ছ নিয়ম কানুন আরোপ করা হয়েছে কমিশনের তরফে। বড়ো সভা, বৈঠক, ভিড় সব কিছুতেই বিধি জারি করা হয়েছে। সেসব মাথায় রেখেই তৃণমূলের তরফে ঠিক করা হয়েছে, বড় সভা বৈঠকের পরিবর্তে ভবানীপুর জড়ে ঘরোয়া বৈঠক করবে শাসক দল।
আরও পড়ুনঃ আবাসন-কমপ্লেক্সে গোপনে প্রচার সারছেন প্রিয়াঙ্কা, নয়া স্ট্র্যাটেজির ব্যাখ্যা দিলীপের


ভবানীপুর বিধানসভার ৮ পুরসভার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের মধ্যে। মমতা ছাড়াও মমতা ছাড়াও প্রচার করবেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, সুখেন্দুশেখর রায়, মনোজ তিওয়ারি, শোভনদেব চট্টোপাধ্যায় সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী।

জল্পনা ছিল কবে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিন কয়েক আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল মমতার হয়ে তিন দিন প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, ১৮ তারিখে ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রেক্ষাগৃহে বাছাই করা ভোটার দের সঙ্গে কথা বলবেন তিনি, পরিকল্পনা আছে নৈশ ভোজের কথা আছে। তবে তার সঙ্গেই আজ তিনি সভা করবেন কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডে।
প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, ১৮,২৫,২৬ প্রার্থী মমতার হয়ে প্রচার করবেন অভিষেক।



যেটি সুব্রত মুখোপাধ্যায়ের এলাকা। সূত্রের খবর, কোভিড প্রোটকলের কারণেই অন্য জায়গায় সভা করছেন তিনি। এছাড়া ২৫ এবং ২৬ তারিখে ভবানীপুরের ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ঘরোয়া বৈঠক করবেন অভিষেক। উপনির্বাচনের সময় শেষ হবে ২৮ তারিখের সন্ধ্যেতে। তবে বাকিরা প্রচার করলেও জোর কদমে প্রচার চালাবেন খোদ মমতা।
আগামী সপ্তাহ থেকেই ব্যাক টু ব্যাক প্রচার কর্মসূচি আছে তৃণমূল প্রার্থীর। সূত্রের খবর ২১ থেকে টানা ২৬ পর্যন্ত সভা করবেন মমতা। ২১ সেপ্টেম্বর একবালপুরের ইব্রাহিম রোডে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২২ সেপ্টেম্বর চেতলার অহিন্দ্র মঞ্চে প্রচার সভা করবেন, পরের দিন ২৩ সেপ্টেম্বর সভা করবেন চক্রবেড়িয়া উত্তর ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলের সভামঞ্চে। ২৫ সেপ্টেম্বর কলিন লেন এবং শেক্সপিয়র সরণী থানার সামনে দুটি সভা করবেন। পরদিন ২৬ সেপ্টেম্বর নিজের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে একটি সভা করবেন মমতা। দলীয় সূত্রের খবর ভবানীপুর ভোটের আগেই এটি সম্ভবত শেষ সভা মমতার।







