নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুরে গোপনে প্রচার সারছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল, না জানতে পারছে সংবাদ মাধ্যম, না পারছে বিপরীত দল। গতকাল থেকেই এই ঘটনা সামনে এসেছে। দলের তরফ থেকে প্রিয়াঙ্কার প্রচারের যে সময় জানানো হচ্ছে, সেখানে উপস্থিত থাকছেন না প্রার্থী, কিন্তু প্রচার চলছে গোপনে।
আরও পড়ুনঃ শনি সকালে বৃষ্টিতে ভাসল কলকাতা, আগামীকাল আরও ভারী বর্ষার আশঙ্কা বাংলায়


শুরু থেকে তাবড় তাবড় নেতারা এসে প্রচারে ঝাঁঝ বাড়ানর পর আচমকা এই নিয়ম বদল নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এমনিতেই প্রিয়াঙ্কাকে ভবানীপুরে দাঁড় করানোর পিছনে যে গেরুয়া শিবির বহু অঙ্ক কষেই মাঠে নেমেছে সে বিষয়ে নিশ্চিত সব দল।
তার মাঝেই আচমকা মাঝপথে স্ট্র্যাটেজি বদলে প্রশ্ন উঠেছে হাজার। বিজেপির প্রার্থী গতকাল নিজে জানিয়েছিলেন, করোনার বিধি নিষেধের কারণে খুব কম লোকজন নিয়ে তিনি প্রচারে বেরোচ্ছেন, কিন্তু কোথা থেকে ১০-১৫ জনের দল এসে যুক্ত হয়ে যায়। তাঁরা নিজেদের পুলিশ নবলে পরিচয় দিলেও সেখানেও সন্দেহ আছে প্রার্থীর মনে। তাঁর মতে অজ্ঞাতপরিওয় ব্যাক্তিরা এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিড় জমাচ্ছেন। আর তাতেই বিধি ভঙ্গের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে।
মমতাকে টেক্কা দিতে বিজেপির নজর হাই-রাইজ ভোটে, আবাসন-কমপ্লেক্সে গোপনে প্রচার সারছেন প্রিয়াঙ্কা,

তার কোন রকম রিস্ক নিচ্ছে না দল। সূত্রের খবর, ভবানীপুরের প্রচারে জন্য বিজেপির যে কমিটি রয়েছে সেই কমিটি অর্থাৎ টিম প্রিয়াঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এবার থেকে বেশ কিছু এলাকায় প্রার্থী যাবেন আগে থেকে কাউকে কিছু না জানিয়ে।


আজ দলের এই নতুন পরিকল্পনার ব্যাখ্যা দিয়েছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি। নিয়মমতো প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কে দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের আগেই বহু অবাঙালির বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে তৃণমূল। এবার প্রিয়াঙ্কার প্রচার জানাজানি হলে তার পরে গিয়ে সেখানে ফের হুমকি দিয়ে আসবে শাসক দল।
সেই কারণেই আর রিস্ক নিচ্ছে না গেরুয়া শিবির। সঙ্গে তাঁর বক্তব্য এমনিতেও বিজেপি প্রার্থী প্রচারে গেলে তৃণমূল এসে হুমকি দিয়ে যাচ্ছে। উল্লেখ্য গত কয়েকদিনের প্রচারে প্রিয়াঙ্কা বারবার জড়িয়েছেন বিতর্কে। একাধিক বার তিনি তৃণমূলের সক্রিয় কর্মীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় অপদস্থ হয়েছিলেন ‘ঘরের মেয়ে’ স্লোগানে। মেজাজও হারিয়েছিলেন।

অন্যদিকে প্রচারে বিধি ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কমিশনের তরফে শোকজ লেটার গিয়েছে প্রার্থীর কাছে ইতিমধ্যে। এদিকে ভোটের আগে হাতে মাত্র আর কটা দিন। সব মিলিয়ে এই মূহুর্তে আর কোন রকম ঝামেলা চাইছে না টিম বঙ্গ বিজেপি। শুরু থেকেই স্পষ্ট তাদের প্রধান টার্গেট ভবানীপুরের অবাঙালি ভোট। সেই কারণে বিজেপির প্রার্থী সহ কার্যকর্তারা আবাসন এবং বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে প্রচার করছেন, তবে গতকাল থেকে একেবারেই গোপনে। সংবাদ মাধ্যম, ক্যামেরা ভিড় ছাড়াই নীরবে।







