শনি সকালে বৃষ্টিতে ভাসল কলকাতা, আগামীকাল আরও ভারী বর্ষার আশঙ্কা বাংলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা বর্ষন আর প্রবল জলযন্ত্রণায় অতিষ্ট বাংলার মানুষ। সমীক্ষা বলছে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, বহু আগেই পেরিয়ে গিয়েছে সেই মাত্রা। সপ্তাহের শুরুতে টানা বর্ষনে ভেসেছ শহর কলকাতা থেকে রাজ্যের বহু জেলা। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ, রাস্তা ঘাট।

আরও পড়ুনঃ জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ না দিলে কড়া ব্যাবস্থা, ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি নবান্নের।

তার মধ্যেই সতর্ক বার্তা জারি হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। সপ্তাহের শেষেও একই রকম ঝোড়ো ব্যাটিং চালাবে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ আরও ঘনীভূত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এবার তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। ফলত গতকাল থেকেই শুরু হয়েছে প্রবল বর্ষণ।

আবহাওয়া দফতরের আশঙ্কা মতোই শনিবার সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। হাওয়া অফিস বলছে আজ গোটা দিন কার্যত মেঘলা থাকবে কলকাতার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৮ ডিগ্রি। সঙ্গেই জানানো হয়েছে  ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গ ছাড়াও বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলা গুলিও। টানা ভারি বৃষ্টির কারণে  দিঘার সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগেই, আজ ফের সতর্ক করা হয়েছে তাঁদের।

     শনি সকালে বৃষ্টিতে ভাসল কলকাতা, আরও ভারি বর্ষা নামবে আগামীকাল! 

শনি সকালে বৃষ্টিতে ভাসল কলকাতা, আগামীকাল আরও ভারী বর্ষার আশঙ্কা বাংলায়

টানা বর্ষাতে সমস্যার মুখে পড়েছে গ্রামের মানুষেরা। ভাসছে রাস্তা ঘাট, জমি-পুকুর। এক মাস আগেই বন্যা হয়েছে রাজ্যে। সেই ক্ষত আর ক্ষতি ঠিক হবার আগেই ফের এই টানা বৃষ্টি। ইতিমধ্যেই জলস্তর বেড়েছে ঘাটালের ঝুমী নদীর। পারাপারের জন্য থাকা বাঁশ কাঠের সাঁকো ভেসে গিয়েছে জলের তোড়ে। বৃষ্টির কারণে থেমে আছে শিলাবতির কাজও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত