জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ না দিলে কড়া ব্যাবস্থা, ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি নবান্নের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোনের জন্যে হন্যে হয়ে ঘুরছেন? হাতে সরকারি জনস্বার্থমূলক প্রকল্পের ছাড়পত্র অথচ ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক? এবার আপনার পাশে দাঁড়াল রাজ্য সরকার। যে সমস্ত ব্যাংক জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ দিচ্ছে না, এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল নবান্ন। রাষ্ট্রায়ত্ব তো বটেই বেসরকারি ব্যাঙ্ককেও জানিয়ে দেওয়া হয়েছে, ঋণ না দিলে ওই সমস্ত ব্যাংক থেকে সরকারি কাজ ও প্রকল্প বাবদ জমা থাকা সমস্ত অর্থ তুলে নেওয়া হবে।

আরও পড়ুনঃ ED-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এমনকি তাঁদের সঙ্গে কোনও আর্থিক লেনদেন করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যাঙ্কের বিরুদ্ধে। সারা রাজ্য জুড়ে হাজারো অভিযোগ এসেছে নবান্নে। অভিযোগ, হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কিষান ক্রেডিট কার্ড থাকলেও ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। ফিরিয়ে দিচ্ছে কার্ড দেখানোর পরেও।

উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কিষান ক্রেডিট কার্ড এর গ্যারান্টার খোদ রাজ্য সরকার। তাহলে কেন ফিরিয়ে দিচ্ছে ব্যাঙ্ক। অভিযগ পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে নবান্ন। নবান্নের তরফে অর্থ দফতর কে নির্দেশ দেওয়া হয়েছে, কোন কোন রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক সরকারি প্রকল্পের জন্য নির্দিষ্ট করে দেওয়া ঋণ দিচ্ছে না, সেই সমস্ত ব্যাংককে চিহ্নিত করে দ্রুত তাদের তালিকা তৈরি করতে।

জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ না দিলে কড়া ব্যাবস্থা, ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি নবান্নের।

জনস্বার্থমূলক প্রকল্পে ঋণ না দিলে কড়া ব্যাবস্থা, ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি নবান্নের।

আজ নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। তিনি স্পষ্ট করে জেলা শাসকদের বলেন, এই ঋণের গ্যারান্টার সরকার। তাই কাউকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। পড়ুয়া এবং কৃষকদের ঋণ পেতে যাতে হয়রানি না হয় তা গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত