ED-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু অভিষেক সাফ জানিয়ে দেন একদিনের নোটিশে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই কারনেই ১০ দিন সময় দিয়ে ইডির তরফে ই মেইল করে নোটিশ পাঠানো হয় তাঁকে। ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আর এবার ED-র এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার আদালতের দ্বারস্থ হলেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ চন্দনার পরকীয়া মামলা, কোর্টের রায়ে স্বস্তি BJP বিধায়িকার

কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠিয়েছে ইডি। আগামী ২১ তারিখেও অভিষেক কে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এবার ED-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন একাধিকবার তলব?

ইডি সূত্রে খবর কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। সেই কারনেই কয়লা কাণ্ডে তৃতীয়বার তলব করা হয়েছে অভিষেককে। এর আগে ৬ই সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ৯ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক সাংবাদিকদের বলেছিলেন, “সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।”

পরে যানা যায় ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি! তাঁরা আবার জিজ্ঞাসাবাদ করতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। উল্লেখ্য, ৬ই সেপ্টেম্বর ৯ ঘন্টা ধরে ইডি আধিকারিকরা কথা বলেন অভিষেকের সাথে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন ‘‘আমি সব কথা বলেছি। লিখিত জবানবন্দী দিয়েছি। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই। যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এই এজেন্সিগুলি কিছু করেনি। কারণ তাঁরা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।”

ED-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ED-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপরেই অভিষেক অভিযোগ করেন, “যারাই বিজেপি-র বিরুদ্ধে লড়াই করেছে, তাঁদের চাপে রাখতে হবে, তাই এ সব করা হচ্ছে। আমি তদন্তকারী অফিসারদের অবস্থা বুঝি, ওঁদের কিছু করার নেই। ওদেরও চাপে থাকতে হয়। আমাদের ইচ্ছা করে আক্রমণ করা হচ্ছে।” অভিষেক বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা লাগানোর আছে লাগিয়ে দিন। কিন্তু বিজেপিকে আমরা হারাবই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত