নজরবন্দি ব্যুরো: বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি আদালতের রায়ে আপাতত স্বস্তি পেলেন। বিজেপি (BJP)এই বিধায়কের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক-সহ একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। কিন্তু পুলিশ এখনই সেই সব ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে না।
আরও পড়ুনঃ ভোট শেষ, জোট শেষ, মোর্চার ‘হাত’ ছেড়ে স্বমহিমায় ফিরছে বামফ্রন্ট!


কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি কৌশিক চন্দ ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। চন্দনা নিম্ন আদালতে তাঁর মামলার এফআইআর রদের আবেদন করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার সেই আবেদনের শুনানির পর ৮ সপ্তাহের জন্য চন্দনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে পুলিশের পদক্ষেপ স্থগিত রাখার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ।
চন্দনার আইনজীবী সোমনাথ অধিকারী বলেন ‘‘বিধানসভা নির্বাচনে জেতার পর থেকে চন্দনা বাউড়িকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছিল। তাঁর বিরুদ্ধে মিথ্যা এফআইআরও দায়ের করেন ওঁরই গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রুম্পা কুন্ডু।
চন্দনার পরকীয়া মামলা, কোর্টের রায়ে স্বস্তি BJP বিধায়িকার
ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ, ৪৯৪, ৪০৬, ৫০৬ ধারায় এফআইআর করা হয়েছিল। এর মধ্যে ৪৯৪ ধারাটি চন্দনা বাউড়ির (Chandana Baury) বিরুদ্ধে ছিল। আমরা এই এফআইআর রদের আবেদন করি। তাতে আদালত ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে।’’









