বাংলায় সবুজ ঝড়, তৃণমূল সাফল্যের কান্ডারী সেই অভিষেকই

Abhishek Banerjee: তাই গোটা দেশে রাহুল, অভিষেক ও অখিলেশের উত্থান নিঃসন্দেহে নজরকারা। আগামী দিনে এই যুব নেতারাই দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় সবুজ ঝড়, লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনের মধ্যে ২৯ টি আসন পেয়ে বাংলা থেকে বিজেপি কে বড় ধাক্কা দিয়েছে তৃণমূল। আর এই ফলাফলালের জন্য ডাইমন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান ভুলে গেলে চলবে না। প্রচারে বেরিয়ে বলেছিলেন বিজেপির আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।

আরও পড়ুনঃ টানটান উত্তেজনা, কার্যত শেষ বলে ছক্কা হাঁকিয়ে বালুরঘাটে চওড়া হাসি সুকান্তের!

abhishek1

তিনি নিজে রেকর্ড গড়ে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে এ বার হ্যাটট্রিক করেছেন। আর তার পরেই তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন কেন্দ্রে জোটের মিটিংএ তিনি পাঠাবেন অভিষেককেই। উত্তরপ্রদেশে যে কাজ করেছেন অখিলেশ যাদব, সেই কাজ বাংলায় করেছেন অভিষেক। রেকর্ড ভোটে জেতার পাশাপাশি দিশা দেখালেন বাংলাকে।

‘আমাকে এই কেন্দ্র থেকে জেতানোর দায়িত্ব আপনাদের। বাকি ৪১টা কেন্দ্র থেকে দলকে জেতানোর দায়িত্ব আমার।’ ভোট ঘোষণা হওয়ার পরই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের বাংলায় রাজ্য চষে ফেলেছেন অভিষেক।দলের গুরু দায়িত্ব সামলেছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সেরেছেন প্রচার। এর পর এদিনের পরিসংখ্যান বলছে তৃণমূল ২৯, বিজেপি ১২। এই জয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা প্রশ্নাতীত, তেমনই সেনাপতির কৃতিত্বও কম নয়।

abhishek2

দেশের রাজনীতিতে তারুণ্যের জোয়ার এনেছেন তৃণমূলের যুবরাজ। তাই গোটা দেশে রাহুল, অভিষেক ও অখিলেশের উত্থান নিঃসন্দেহে নজরকারা। আগামী দিনে এই যুব নেতারাই দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। অভিষেক দলের সেনাপতি। সম্প্রতি তৃণমূলের তরফেও আনুষ্ঠানিক ভাবে তা স্বীকার করে নেওয়া হয়েছে। দলের অন্দরেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব, বিরোধীদের তরফ থেকে দুর্নীতি এবং পরিবারতন্ত্র নিয়ে খোঁচা— তার পরেও অবশ্য নিজের কাজে অবিচল থেকে গিয়েছেন অভিষেক।

বাংলায় সবুজ ঝড়, তৃণমূল সাফল্যের কান্ডারী সেই অভিষেকই

abhishek3

দলের সেনাপতি হিসাবে লোকসভা নির্বাচনে দলের প্রচার পরিকল্পনা, স্লোগান বাছাইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দীর্ঘ ভোটপর্বে দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করে গিয়েছেন অভিষেক। বাংলার প্রতি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’ এবং ‘অবিচার’কে প্রচারে তুলে ধরেছিলেন তিনি। তাই এই নির্বাচনে তৃণমূলের সম্পাদকের ভুমিকা কেও আস্বীকার করতে পারছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত