আজ সোশ্যাল মিডিয়ায় জনতার দরবারে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ সোশ্যাল মিডিয়ায় জনতার দরবারে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যেই মিটেছে ছয় দফা ভোট। বাকি আর দুই দফা। এদিকে গোটা দেশের মতই রাজ্যেও লাগামছাড়া করোনা পরিস্থিতি। এমন অবস্থায় প্রচার মিটিং মিছিলে রাশ টানতে হয়েছে রাজনৈতিক দলগুলিকে। নিয়ম মেনে বাতিল করা হয়েছে রোড শো। তাই এবার বিভিন্ন রাজনৈতিক দল্গুলির ভরসা ভার্চুয়াল প্রচার। যার প্রধান মাধ্যম সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুনঃ টিকা নিয়ে কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে বিজয়নের পাশে কেরলবাসী, এভাবেও সম্ভব!

প্রচার বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌছে যাওয়া যায়। একেবারে মানুষ কী ভাবছেন, চাইছেন তার একটা আঁচ পাওয়া যায়। সে কারণেই সোশ্যাল মিডিয়াকে অস্ত্র বানিয়ে প্রচারে জোর দিচ্ছে সব রাজনৈতিক দল। আর এবার সেই সোশ্যাল মিডিয়াতেই জনতার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হবেন তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা ৭’টায় সোশ্যাল মিডিয়ায় লাইভ হবেন অভিষেক বন্দোপাধ্যায়। এই লাইভ থেকেই তিনি ঘোষণা করবেন বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি। তবে সবটাই এখন কোভিড প্রোটোকল মেনে।

অন্যদিকে নিজের  ফেসবুক পেজ থেকে একদিকে যেমন তিনি তাঁর দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় জনগণের নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। প্রসঙ্গত আজ উত্তর কলকাতায় জোড়া রাজনৈতিক কর্মসূচি ছিল অভিষেক বন্দোপাধ্যায়ের। জোড়াসাঁকোর প্রার্থী বিবেক গুপ্তা ও শ্যামপুরের প্রার্থী শশী পাঁজার সমর্থনে রোড শো করার কথা ছিল। শশী পাঁজা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বিবেক গুপ্তার একজন ঘনিষ্ঠ আত্মীয় করোনা আক্রান্ত। তিনিও লালারস পরীক্ষা করেছেন। আপাতত হোম আইশোলেশনে। তাই মানুষের সাথে যোগাযোগ স্থাপন ও প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন অভিষেক। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বোলপুরে গীতাঞ্জলি হলে বীরভূমের প্রার্থীদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন।

আজ সোশ্যাল মিডিয়ায় জনতার দরবারে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি তারাপীঠ হয়ে চলে যাবেন বহরমপুরে। আগামিকাল বহরমপুরে মূর্শিদাবাদ জেলার প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। আগামী ২৬ তারিখ উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারে একটি সাংবাদিক সম্মেলন করবেন। ওই সভাই এবারের নির্বাচনে তাঁর শেষ প্রচারসভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত