দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, রাজ্য জিতে দিল্লির লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লড়াইয়ে বিশেষ দায়িত্ব বর্তাচ্ছে মুকুল অভিষেকের ওপরেও। ২১ এর নির্বাচনে অভিষেকের লড়াই দেখে সব মহল একযোগে জানিয়েছিলেও দশক পেরিয়ে রাজনীতিতে সাবালক হয়েছেন নাবালক অভিষেক।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস মহারাষ্ট্রে, মৃত ৩৬, আটকে আছেন আরও ৩০

একে একে বাড়ছিল দায়িত্ব। রাজ্য-রাজনীতির গন্ডি ছাড়িয়ে এই মুহুর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তিনি। ২১এর শহিদ দিবসে ঝক্কি সামনে সেদিন রাতেই উড়ে গিয়েছেন দিল্লিতে। সংসদীয় রীতিনীতি নিয়ে বৈঠক করেছে তৃণমূলের দুই কক্ষের সাংসদদের সঙ্গে।

দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক
দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক

সূত্রের খবর ফিরে এসে ফের সামনের সপ্তাহে মমতার সঙ্গে দিল্লি যাচ্ছেন অভিষেক। আগেই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন অধিবেশন চলা কালীন দিল্লি যাবেন তিনি। দেখা করবেন নতুন পুরানো বন্ধুদের সঙ্গে। বৈঠক করবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে।

দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক
দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক

তার পরেই শুরু হবে বিজেপির বিরুদ্ধে দেশের ময়দানে লড়াই। আর তাতে অগ্রভাগে থাকবেন অভিষেক। অভিষেক সাবলীল বাংলা ছারাও হিন্দি-ইংরাজিতে। কথা বার্তায় সংযোগ সাধন করবেন দেশের যুব নেতা নেত্রীদের সঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত