Viral video: তিনটি চিতাকে একাই ঘোল খাইয়ে দিলো একরত্তি, মুহূর্তে ভাইরাল ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ আজকাল সামাজিক মাধ্যমে বহু ভিডিও ভাইরাল হয়। সেরকমই এক অসাধারণ ভিডিও সম্প্রতি সামনে এলো। সেই ভিডিও টিতে দেখা যাচ্ছে একটা ছোট প্রাণী তিনটে চিতা বাঘ কে ঘোল খাইয়ে দিচ্ছে। ওই বাঘ তিনটি তাঁকে শিকার করতে এসেছিল। কিন্তু সে তার বুদ্ধির জোরে প্রানে বেঁচে যায়।

আরও পড়ুনঃ কেন দিল্লি যেতে ভয় পেতেন কঙ্গনা! ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিকুইন!

প্রাণীটির নাম হল হানি ব্যাজার। এটি আকারে একটি বিড়ালের থেকে কিছুটা বড়। গায়ের রঙ পুরো কালো এবং হালকা হালকা সাদা ছোপ ছোপ আছে। হানি ব্যাজার হল একটি স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণী টি সচরাচর দেখতে পাওয়া যায়না। এটি একটি বিলুপ্ত প্রায় প্রাণী। তবে এই প্রাণী অত্যন্ত সাহসী এবং নির্ভীক এমনটাই জানা গেছে।

Honey Badgers: The Crazy Truth - YouTube

ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে যে একটি ছোট্ট প্রাণী তিনটি চিতা বাঘের সঙ্গে একাই লড়াই করে চলেছে। কিন্তু ভিডিও টি দেখে আপনারা হয়তো প্রথম দিকে ভাবতে পারবেন এই বুঝি ওই ছোট্ট প্রাণীটিকে মেরে ফেলবে বা ধরা পরে যাবে। কিন্তু তা একে বারেই নয় একেবারে বুদ্ধির গুনে তিনটে বাঘকে নাঝেহাল করে নিজের গন্তব্যে চলে যাচ্ছে।

তিনটি চিতাকে একাই ঘোল খাইয়ে দিলো একরত্তি, অনুপ্রাণিত হল অনেকে 

Honey badger - Wikipedia

হানি ব্যাজার সাধারনত দক্ষিণ-পশ্চিম এশিয়াতে এবং কোন কোন সময় আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। এরা জন্ম থেকেই খুব লড়াকু প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারনত অন্যান্য প্রাণীদের সাথে খুব একটা বেশি মেশে না। এদের চামড়া খুব পুরু হয়। শুধু মাত্র চিতা বাঘ নয় যেকোনো হিংস্র প্রাণীকেও এক নিমেষে নাজেহাল করে দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর