নজরবন্দি ব্যুরোঃ বলিউডের ‘কুইন’ হ্যাঁ এই নামেই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরাবরই ঠোট কাটা স্বভাবের কঙ্গনা। কখনও এই স্বভাবের জন্য প্রসংসিত হয়েছিলেন কখনও আবার এই স্বভাবই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। বলিউড তাঁকে একঘরে করে দিয়েছে। এমনটাই দাবী একাংশের।
আরও পড়ুনঃ বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী গ্যালারিতে থাকা অনুষ্কা! মুখ খুললেন কোহলি
কঙ্গনা জানায় তার কোন গড ফাদার ছিল না। তাঁকে তার কেরিয়ারে প্রতিষ্ঠা পেতে অনেক কষ্ট করতে হয়েছিল। অভিনেত্রী জন্মসূত্রে হিমাচলের বাসিন্দা। কিন্তু নিজের স্বপ্ন পুরনের জন্য তিনি সুদূর হিমালয় থেকে মহানগরীতে পাড়ি দেয়। সেখানে প্রথমে মডেলিং দিয়ে শুরু করেন অভিনেত্রী। এরপর কিছু দিন পর থেকে শুরু হয় তার অভিনয়ের পথ চলা শুরু। সেই ভয়াবহ ওঠা পড়ার গল্পই শেয়ার করলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান তিনি প্রথমে এক শাড়ির বিজ্ঞাপনে কাজ করতেন। কিন্তু তখন তার কেরিয়ার সাধারনত ভাটা চলছিল সেই সময় যদি তিনি ওই বিজ্ঞাপনে থাকতেন তাহলে তাঁকে হয়তো পিছনের শাড়িতেই থাকতে হত। সেই খানেই তখন এক অভিনেত্রী তাঁকে দিল্লি পাঠায় সেখানেই তার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেই অভিজ্ঞতা সম্প্রতি তিনি শেয়ার করলেন।
কেন দিল্লি যেতে ভয় পেতেন কঙ্গনা! সেই অভিজ্ঞতা সম্প্রতি তিনি শেয়ার করলেন
সেই সময় তাঁকে শুনতে হয়েছিল নানান কটাক্ষ। এমনকি তাঁকে নাকি তার উচ্চতা নিয়েও নাকি তাঁকে অপমান করা হয়েছিল। এমনকি তাঁকে কাজের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। তাঁকে নাকি ছোট নজরে দেখা হত সেই সময়। ফলে সেখান থেকে যখন তাঁকে দ্বিতীয়বার পাঠানোর কথা বলা হয় সেই সময় নাকি তিনি টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছিলেন।



