নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের মাঠে সব সময় উপস্থিত থাকেন কোহলির স্ত্রী এবং তার সন্তান ভামিকাও। কিন্তু ক্রিকেটপ্রেমিরা সেটা ভালো চোখে দেখে না। বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য বারবার দায়ী করা হয় অনুষ্কাকে। এমনকি তাঁকে অনেকে অলক্ষ্মী বলতেও পিছপা হয়নি। এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন কোহলি।
আরও পড়ুনঃ বিলাওয়ালের ভারত সফরকে তোপ, লাভ-ক্ষতির হিসাব চাইলেন ইমরান
শুধু একবার বহুবার কথা শুনতে হয়েছে অনুষ্কাকে। কিন্তু প্রত্যেকবারই স্ত্রীর পাশেই থেকেছেন বিরাট কোহলি। বিরাট বার বার তার অনুরাগীদের জানিয়েছেন “ক্রিকেট খেলার সময় অনুষ্কা এবং ভামিকার উপস্থিতি আমার জীবনকে স্বাভাবিক রাখে। এতেই আমি ভাল থাকি।”

দিল্লির বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় এই কথাটি আরও স্পষ্ট করে বলেন তিনি। সেই সময় ও বিরাট কোহলি সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন অনুষ্কা। নিউ জ়িল্যান্ডের ধারাভাষ্যকার ড্যানি মরিসনই সব ম্যাচেই উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং কন্যা ভামিকা। সেই বার ও চরম থেকে চরমতর কটাক্ষ শুনতে হয়।
বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী গ্যালারিতে থাকা অনুষ্কা! অবশেষে জবাব দিলেন

এমনকি সমস্ত বিদেশ ট্যুরেও স্ত্রী কন্যাকে পাশে পেতে চান বিরাট। এবারের আইপিএল এর ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কা এবং ভামিকাকে। কিন্তু এখনও পর্যন্ত একবার ও আইপিএল জিততে পারেননি বিরাট।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি খুবই সংসারি মানুষ। এবং তার স্ত্রী এবং কন্যাকে পাগলের মতো ভালবাসেন। তিনি চায় তাঁরা যেন সব সময় তার সান্নিধ্যে থাকে। এমনকি বিরাট মনে করেন যে অনুষ্কার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার।



