নজরবন্দি ব্যুরোঃ যাদবপুরের কেপিসি হাসপাতালে দুষ্কৃতী হামলা। অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়িতেও ভাঙচুর হয়েছে বলেই জানা গিয়েছে। এবং নিরাপত্তারক্ষীদের ওপরও চড়া হয় হামলাকারীরা। কেপিসির সুপার অরবিন্দ রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে ১০ থেকে ১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাসপাতালের হাসপাতালের সামনে এসে জড়ো হয়।
আরও পড়ুনঃ করোনা রোগীদের চিকিৎসার জন্য বেড ও অক্সিজেনের ব্যবস্থা করলেন বিগ বি, ধন্যবাদ জানালো বিএমসি
হাসপাতাল সুপারের দাবি বেশ কয়েকজন অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে বেশি দামে অক্সিজেন ফ্লোমিটার বিক্রি করার অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তার পর থেকে নিজেস্ব অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোন অ্যাম্বুলেন্স হাসপাতালের বাইরে রাখার অনুমতিও দেওয়া হয়না। এই কারণে রাতের অন্ধকারের সাহায্য নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News
এবং Google Discover
-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।